পারিবারিক কলহের জেরে গৃহবধুর বিষপানে সাতদিন পর মৃত্যু

নিয়ামতপুরে পারিবারিক কলহের জেরে বিষপানে বিথী নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে

পারিবারিক কলহের জেরে গৃহবধুর বিষপানে সাতদিন পর মৃত্যু

তৈয়বুর রহমান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ নিয়ামতপুরে পারিবারিক কলহের জেরে বিষপানে বিথী (২৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার শ্যামপুর গ্রামের হাসানের স্ত্রী।

জানা যায়, প্রায় ১৩ বছর আগে কয়াস বিলপাড়া গ্রামের বাসিন্দা আবু বকরের মেয়ে বিথির সাথে উপজেলার শ্যামপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে হাসানের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের সংসারে কলহ বিচ্ছেদ লেগেই থাকতো। ঘটনার দিন শনিবার (০৮/২/২৫ ইং) স্বামীর সাথে ঝগড়াঝাঁটির এক পর্যায়ে সবার অগোচরে বিষ (কীটনাশক) পান করেন বিথী। বিষক্রিয়া শুরু হলে ঘটনা জানাজানি হয়। এরপর পরিবারের সদস্য ও পাড়া প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রথমে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে কয়েকদিন চিকিৎসার পর তার অবস্থা বেগতিক হলে মঙ্গলবার (১১/২/২৫ ইং) তাকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তিনদিন চিকিৎসার পর অবশেষে শনিবার (১৫/২/২৫ ইং) রাত ১০ টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি ।

থানার ওসি হাবিবুর রহমান জানান এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️