নিয়ামতপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু 

নওগাঁর নিয়ামতপুরে পুকুরের পানিতে পড়ে নুসরাত জাহান (৬) নামের এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।

নিয়ামতপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু 

তৈয়বুর রহমান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে পুকুরের পানিতে পড়ে নুসরাত জাহান (৬) নামের এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। 

গতকাল সোমবার (২৩ জুন) দুপুরে উপজেলার চন্দননগর ইউনিয়নের বুধুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। 

পরিবার ও থানা সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে শিশু কন্যা নুসরাত ও তার মা দুপুরের খাবার শেষে শয়নকক্ষে ঘুমিয়ে পড়ে। ওই শিশুর মা ঘুম থেকে উঠে দেখে বিছানায় নুসরাত নেই। ঘরের বাইরে বের হয়ে মেয়েকে ডাকাডাকি করলেও কোন সাড়া দেয় না নুসরাত। বাড়ির বাইরে বের হয়ে পুকুরে নুসরাতকে ভাসমান অবস্থায় দেখতে পান মা। তার চিৎকারে গ্রামবাসী এগিয়ে এসে পুকুর থেকে মৃত অবস্থায় নুসরাতকে তোলা হয়। এ ঘটনায় ওই পরিবারের মাঝে শোক নেমে এসেছে। 

নুসরাতের বাবা আতাব আলী বলেন, আমি জীবিকার তাগিদে ভ্যান নিয়ে বের হয়েছিলাম। আমার ভাতিজার ফোন পেয়ে বাড়ি ফিরে এসে মেয়েকে মৃত অবস্থায় দেখতে পায়। 

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, শিশু নুসরাত মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️