নওগাঁয় ছাত্রাবাস দখল বিএনপি নেতার বিরুদ্ধে-প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ছাত্রাবাস দখল বিএনপি নেতার বিরুদ্ধে এমন সংবাদ প্রকাশ ও প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত হয়ে সাবেক সাংসদ ও উপজেলা বিএনপির সভাপতি ডাঃ ছালেক চৌধুরীকে জড়িয়ে বক্তব্যের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী দোকান মালিকগণ।

নওগাঁয় ছাত্রাবাস দখল বিএনপি নেতার বিরুদ্ধে-প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

তৈয়বুর রহমান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর "নিয়ামতপুর সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস দখল বিএনপি নেতার বিরুদ্ধে এমন সংবাদ প্রকাশ ও প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত হয়ে সাবেক সাংসদ ও উপজেলা বিএনপির সভাপতি ডাঃ ছালেক চৌধুরীকে জড়িয়ে বক্তব্যের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী দোকান মালিকগণ।

আজ শনিবার (৩০ আগস্ট) বিকেল ৩ টায় উপজেলা সদরের নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের বোডিং মার্কেট ভবনে এ সংবাদ সম্মেলন আয়োজন করেন দোকান মালিকগন।

দোকান মালিকের পক্ষে চপল চৌধুরী লিখিত বক্তব্যে বলেন, গতকাল চ্যানেল একাত্তরে অবৈধভাবে বিএনপি নেতার বিরুদ্ধে ছাত্রাবাস দখলের যে সংবাদ প্রচার হয়েছে তা ভিত্তিহীন ও মিথ্যা। আমরা প্রধান শিক্ষকের মাধ্যমে সুনির্দিষ্ট প্রক্রিয়ায় দোকান বরাদ্দ নিয়েছি। তবে প্রধান শিক্ষক সকল কিছু এড়িয়ে গিয়ে হীন স্বার্থ চরিতার্থ করার জন্য সাবেক সাংসদ ও উপজেলা বিএনপির সভাপতি ডাঃ ছালেক চৌধুরীর নামে মিথ্যাচার করেছেন। যা কোন গোষ্ঠীর স্বার্থে ব্যবহৃত হয়েছে।

আব্দুল মালেক বলেন, দীর্ঘদিন ধরে ভবনটি পড়ে ছিল। এখন যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আমরা দোকান ঘর বরাদ্দ নিয়েছি। কিন্তু তিনি (প্রধান শিক্ষক) কিভাবে এ ধরনের মন্তব্য করলেন তা আমাদের বোধগম্য হচ্ছে না। অথচ তাঁর ছেলের নামে দুটি ও কর্মচারীর নামে একটি দোকান ঘর বরাদ্দ নিয়েছেন।এ সময় আরও বক্তব্য রাখেন, আব্দুল গনি,আব্দুর রশিদ,আরিফুল ইসলাম,শহিদুল ইসলাম প্রমূখ। 

প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির মুঠোফোনে বলেন, প্রকাশিত সংবাদ সঠিক নয়। সরকার পরিবর্তনের পর তৎকালীন ইউএনওর কাছে আলোচনা ও বিধি অনুযায়ী ঘর বরাদ্দ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️