নিয়ামতপুরে এইচএসসিতে পাসের হার ৫৩.৪৯ শতাংশ 

তৈয়বুর রহমান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুর উপজেলায় এবার এইচএসসিতে পাসের হার ৫৩ দশমিক ৪৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২৭ জন পরীক্ষার্থী

নিয়ামতপুরে এইচএসসিতে পাসের হার ৫৩.৪৯ শতাংশ 
প্রতীকী ছবি

তৈয়বুর রহমান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুর উপজেলায় এবার এইচএসসিতে পাসের হার ৫৩ দশমিক ৪৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২৭ জন পরীক্ষার্থী। সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে নিয়ামতপুর সরকারি কলেজ থেকে। পাসের হারে এগিয়ে রয়েছে চন্দননগর কলেজ। শতভাগ ফেল করেছে সাংশৈল আদিবাসী স্কুল এন্ড কলেজ থেকে।

আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। নিয়ামতপুর উপজেলা 

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় হতে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, এবার নিয়ামতপুর উপজেলায় মোট এইচএসসি পরীক্ষার্থী ছিল ১ হাজার ৯০ জন। এর মধ্যে পাস করেছে ৫৮৩ জন।সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে নিয়ামতপুর সরকারি কলেজ থেকে। এই প্রতিষ্ঠান থেকে ২০ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। পাসের হারে এগিয়ে রয়েছে চন্দননগর কলেজ। এই কলেজ থেকে পাস করেছে ৭২ দশমিক ০৯ শতাংশ শিক্ষার্থী। শতভাগ শিক্ষার্থী ফেল করেছে সাংশৈল আদিবাসী স্কুল এন্ড কলেজে। এই কলেজের ২২ জন পরীক্ষার্থীর সবাই ফেল করেছে। 

আলিম পরীক্ষায় পাসের হার ৭৭ দশমিক ৪৮ শতাংশ। মোট পরীক্ষার্থী ছিল ১১১ জন। পাস করেছে ৮৬ জন। জিপিএ-৫ পেয়েছে দুইজন পরীক্ষার্থী।

ভোকেশনালে পাসের হার ৭২ দশমিক ২৩ শতাংশ। মোট পরীক্ষার্থী ছিল ১৯৮ জন। পাস করেছে ১৪৩ জন। জিপিএ-৫ পেয়েছে দুই জন পরীক্ষার্থী। 

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ২৬ জুন। লিখিত পরীক্ষা ১৯ আগস্ট শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২১ থেকে ৩১ আগস্ট। 

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️