নওগাঁয় ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার-ট্রাক ও দেশীয় অস্ত্র উদ্ধার

নওগাঁয় ধানবোঝাই ট্রাক ডাকাতির ঘটনায় ৪৮ ঘণ্টার মধ্যে আন্তঃজেলা ডাকাত চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

নওগাঁয় ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার-ট্রাক ও দেশীয় অস্ত্র উদ্ধার

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার : নওগাঁয় ধানবোঝাই ট্রাক ডাকাতির ঘটনায় ৪৮ ঘণ্টার মধ্যে আন্তঃজেলা ডাকাত চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় ডাকাতি কাজে ব্যবহৃত একটি ট্রাক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।রবিবার দুপুরে নওগাঁ পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার তারিকুল ইসলাম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

আটকরা হলেন- গাইবান্ধা জেলার শিবপুর গ্রামের মৃত রফিকুল ব্যাপারীর ছেলে আরিফুল ইসলাম আরিফ (৩০), বড় সাতাইল বাতাইল গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে রফিকুল ইসলাম অপু(৩১), রাজা মিয়ার ছেলে সাজিদুল ইসলাম সবুজ(২৩), পলুপাড়া গ্রামের মৃত হাসেন আলীর ছেলে গোলাপ (২৪), বলিদহ গ্রামের ওয়াহেদ আলীর ছেলে লাভলু (২৮) এবং বরিশাল জেলার চরকা কাটা চানপুর গ্রামের মৃত দেলোয়ার হোসেন শরীফের ছেলে রাকিব হোসেন শরীফ (২৭)।

সংবাদ সম্মেলন পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিনাজপুর জেলার বদরগঞ্জ হতে একটি ট্রাকে করে ২৫০ বস্তায় (৫০০ মন) ধান নিয়ে নওগাঁর দিকে আসছিল। রাত ২টার দিকে নওগাঁ সদর উপজেলা পাইকপাড়া গ্রামের ফাঁকা রাস্তায় ওই ট্রাকটির সামনে আরেকটি ট্রাক দিয়ে ব্যারিকেড দেয় ডাকাতরা। পরে ট্রাকের চালক মারুফ ও হেলপার শামীমকে মারধোর করে হাত-পা বেঁধে তাদেরসহ ধানবোঝাই ট্রাক নিয়ে অন্যত্র চলে যায়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়।

তিনি আরও বলেন, মামলার পর পুলিশ মাঠে নামে। এক পর্যায়ে বগুড়া জেলার শিবগঞ্জ থানার মোকামতলা তদন্ত কেন্দ্রে একটি ট্রাক ও একজন ব্যক্তিকে সন্দেহজনক ভাবে আটক রেখেছে। তথ্যটি জানার পর জেলা গোয়েন্দা শাখার টিম মোকামতলা তদন্ত কেন্দ্রে গিয়ে আটককৃত ব্যক্তি আরিফুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করে প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এরপর ডিবি পুলিশ আরিফুল ইসলামকে সঙ্গে নিয়ে তথ্য প্রযুক্তি ব্যবহার করে গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️