সাপাহারে চলাচলে অনুপযোগী রাস্তাটি গ্রামবাসীর নিজ অর্থায়ানে সংস্কারের উদ্যোগ

বর্ষা নামতে না নামতেই সাপাহার উপজেরার গ্রামীন জনপদের একটি কাঁচা রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে, বর্ণনাতিথ কষ্টের মধ্যে ওই রাস্তা দিয়েই জনগন চলাচল করছে

সাপাহারে চলাচলে অনুপযোগী রাস্তাটি গ্রামবাসীর নিজ অর্থায়ানে সংস্কারের উদ্যোগ

রবিউল আলম সাপাহার নওগাঁ প্রতিনিধি: বর্ষা নামতে না নামতেই সাপাহার উপজেরার গ্রামীন জনপদের একটি কাঁচা রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে, বর্ণনাতিথ কষ্টের মধ্যে ওই রাস্তা দিয়েই জনগন চলাচল করছে। সামান্য বৃষ্টিতেই একেবারে চলাচলের অযোগ্য হয়ে যায় নওগাঁর সাপাহার উপজলোর ফজলিাপুর-কামাশপুর প্রায় ৪ কিলোমিটার এই কাঁচা রাস্তাটি। কয়দনিরে টানা র্বষণরে ফলে রাস্তার বশেরিভাগই এখন বড় বড় খানা-খন্দক ও ড্রেনে পরিণত হয়ে গেছে। যার ফলে রাস্তাটি এখন চলাচলে পুরোপুরি অনুপযোগী হয়ে পড়েছে।

সম্প্রতি ওই এলাকাবাসী রাস্তাটি সংস্করের জন্য সাপাহার উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি আবেদন দাখিল করলে ইউএনও মহোদয় তাদের সাফ জানিয়েন দেন যে, এতবড় রাস্তা সংস্কারে বর্তমানে তার কোন ফান্ডে অর্থ বরাদ্দ নেই। 

নির্বাহী অফিস থেকে ফিরে গিয়ে ওই গ্রামালেকার জনগন নিজ নিজ তহবিল হতে ফান্ড তৈরী করে নিজ অর্থায়নে রাস্তাটি মেরামতের কাজ শুরু করেছেন। শুক্রবার সরেজমিনে ওই এলাকায় গিয়ে রাস্তা মেরামতের কাজ করতে দেখা গেছে। গ্রামবাসীরা জানান যে নিরুপাই হয়ে আমরা গ্রামবাসী চাঁদা ভাঙ্গন করে অর্থ সংগ্রহ করে প্রতি ঘন্টা ১হাজার ৫শ’টাকার চুক্তিতে এসকেভেটর মেশিন দিয়ে রাস্তার উভয় পাশর্^ থেকে কিছু কিছু মাটি তুলে কোন রকমে রাস্তাটি চলাচলের উপযোগী করে তোলা হচ্ছে। তবে আমরা জানি আবার প্রবল বর্ষন শুরু হলে আবারো রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়বে। 

স্থানীয়দরে অভেিযাগ, উপজলোর গোয়ালা ইউনয়িনরে সবচেেয় অবহলেতি রাস্তা এটি তাদরে দাবী,বিএনপি-জামায়াত অধ্যুষতি এলাকা হওয়ায় স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীগন অতিতে কোন গুরুত্ব দেইনি এই রাস্তার প্র্রতি ফলে দীর্ঘ দিন ধরে প্রতিবছর বর্ষা মৌসুমে হাজারো কষ্টের মধ্য দিয়ে জনগন চলাচল করে আসছেন এই রাস্তায়। এমনকি ওই রাস্তা দিয়ে কাঁধে করে রোগী বহন করতে দু’একজন রোগীর মৃত্যু রাস্তায় হয়েছে আবার অনেক সময় গর্ভবতী মা’কে ডেলিভেরী করার জন্য খাটে করে বহন করতে রাস্তায় আইলের মধ্যেই ডেলিভেরী হয়ে গেছে। 

আদলপুর, ফজিলাপুর, কামাশপুর নতুনপাড়া, উপরপাড়া, তলাপাড়া, কামার পাড়া, ঢেড়পাড়া, মোন্নাপাড়া সহ বেশ কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ এই পথে চলাচল করে থাকে। এই রাস্তার পাশের্^ ২টি সরকারী প্রাথমিক বিদ্যালয় একটি মাদ্রাসা রয়েছে। 

এলাকাবাসী তাদের দু:খ কষ্ট কমাতে অনতি বিলম্বে জনগুরুত্বপূর্ন গ্রামীন এই রাস্তাটি মেরামত সহ পাকাকরনের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️