আজ বন্ধুকে ধারের টাকা ফেরত দেওয়ার দিন

জীবনে টাকার গুরুত্বপূর্ণ অপরিসীম এই টাকাকে ঘিরেই সব

আজ বন্ধুকে ধারের টাকা ফেরত দেওয়ার দিন

জীবনে টাকার গুরুত্বপূর্ণ অপরিসীম। এই টাকাকে ঘিরেই সব। ভাব, ভালোবাসা, আদর যতই থাক না কেন টাকা ছাড়া সব অচল। টাকা ছাড়া কোনো সম্পর্কই টেকে না। কথায় আছে, টাকা যায় বন্ধুত্ব করতে, ফেরে বিবাদ হওয়ার পর। সংসারে অশান্তি থেকে দুই বন্ধুর ঝামেলা-সব কিছুরই নেপথ্যে কিন্তু টাকা।

আমাদের অভ্যাস আছে অন্যের থেকে টাকা ধার নেওয়া। কিন্তু পরবর্তীতে কিছুতেই তা ফেরত দিতে চান না অনেকে। আবার সেই টাকা চাইতে গেলেও বিপত্তি। শুধু তাই নয়, এখন এমন অনেক খবর শোনা যায় যেখানে স্রেফ টাকার জন্য একজন অন্যজনকে খুন করে ফেলতেও দ্বিধা করছে না। 

ধারের টাকা পরিশোধ না করায় বন্ধুত্বের মধ্যে দূরত্ব বা ভুল বোঝাবুঝির তৈরি হয়েছে? যদি তাই হয়, তাহলে আজ কিন্তু সে দূরত্ব দূর করার সুযোগ রয়েছে। কারণ আজ বন্ধুকে টাকা ফেরত দেওয়ার দিন।

টাকা বা অর্থ বন্ধুত্বে ফাটল ধরায় কিনা তা নিয়ে এক জরিপ চালায় যুক্তরাষ্ট্র। ‘ফ্রেন্ডস এগেইন রিপোর্ট’ নামে ওই জরিপে দেখা যায়, ৫৩ শতাংশ অংশগ্রহণকারীরই বন্ধুত্ব নষ্ট হয়েছে, টাকা ধার নেয়ার কারণে কিংবা ধারের টাকা কখনোই ফেরত না পাওয়ার কারণে!

এ সমস্যা সমাধানের উপায় হিসেবে প্রত্যেক বছরের ১৭ অক্টোবরকে ‘ন্যাশনাল পে ব্যাক এ ফ্রেন্ড’ হিসেবে বেছে নিয়েছে যুক্তরাষ্ট্র। প্রতিবছর এদিনে দিনটি পালন করছে দেশটি। তাই প্রিয় বন্ধুকে নিয়ে তিক্ত অনুভূতিকে দূর করতে আজই বসে পড়ুন আপনার মোবাইল ব্যাংকিং নিয়ে।

সূত্র : ন্যাশনাল টুডে

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️