হাত-পায়ের কালো দাগ দূর করার উপায় কী?

শরীরের অন্যান্য স্থানের তুলনায় হাত পায়ের ত্বক বেশি কালচে হয়ে যায় এর কারণ হলো শরীরের অন্যান্য স্থানের চেয়ে হাত পা বেশি খোলা থাকে

হাত-পায়ের কালো দাগ দূর করার উপায় কী?

শরীরের অন্যান্য স্থানের তুলনায় হাত-পায়ের ত্বক বেশি কালচে হয়ে যায়। এর কারণ হলো শরীরের অন্যান্য স্থানের চেয়ে হাত-পা বেশি খোলা থাকে, ফলে এগুলো সহজেই দূষণের শিকার হয়।

নিয়মিত হাত-পায়ের যত্ন না নেওয়ার কারণে ত্বক হয়ে পড়ে কালচে। এ সমস্যার সমাধান কিন্তু খুব সহজেই করতে পারেন। এজন্য নিয়মিত করুন স্ক্রাব। জেনে নিন স্ক্রাবের মাধ্যমের কীভাবে হাত-পায়ের কালচেভাব দূর করবেন-

চিনি ও জলপাই তেলের স্ক্রাব

স্ক্রাবার হিসেবে চিনি বেশ উপকারী। এছাড়া অলিভ অয়েলে আছে ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন ই। যা ত্বক ময়েশ্চারাইজড রাখতে সাহায্য করে ও ত্বকে বয়সের ছাপ পড়া রোধ করে।

স্ক্রাবটি তৈরি করতে আধা কাপ চিনিতে সামান্য অলিভ অয়েল মিশিয়ে নিন। অল্প অল্প করে স্ক্রাব নিয়ে হাত ও পায়ে মিনিটখানেক আলতোভাবে ম্যাসাজ করুন। তারপর মুছে নিন ভেজা সুতি কাপড় দিয়ে।

কফি ও নারকেল তেলের স্ক্রাব

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ও ময়লা দূর করলে কফি খুবই উপকারী। অন্যদিকে নারকেল তেল ত্বককে আর্দ্র রাখতে সাহায্য করে। এছাড়া ব্রাউন সুগার স্কিনের ডেড সেলস রিমুভ করতে সাহায্য করে।

কফি ও নারকেল তেলের স্ক্রাব তৈরি করতে আধা কাপ কফির গুঁড়া, সামান্য ব্রাউন সুগার ও আধা নারকেল তেল মিশিয়ে নিন। ১ থেকে ২ মিনিট ভালো করে স্ক্রাব করে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

ত্বকের মলিনতা দূর করে উজ্জ্বলতা ধরে রাখার জন্য এই স্ক্রাবগুলো খুবই উপকারী। সপ্তাহে অন্তত একবার হলেও হাত-পায়ে ব্যবহার করুন ডিআইওয়াই এই স্ক্রাব।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️