আলোর পথে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপলক্ষে বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ-২৫

ঈদুল ফিতর উপলক্ষে এতিম, অসহায়, গরীব, দুঃস্থ প্রতিবন্ধী, বিধবা ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে তেলকুপি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোর পথে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপলক্ষে প্রায় দেড় শতাধিক পরিবারের মাঝে বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

আলোর পথে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপলক্ষে বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ-২৫

আরাফাত হোসেন,শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি:ঈদুল ফিতর উপলক্ষে এতিম, অসহায়, গরীব, দুঃস্থ প্রতিবন্ধী, বিধবা ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে তেলকুপি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোর পথে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপলক্ষে প্রায় দেড় শতাধিক পরিবারের মাঝে বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় মুহাঃ কাসেদ আলীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন অধ্যাপক ড. মোঃ দেলোয়ার হোসেন ডীন, (হাবিপ্রবি) দিনাজপুর ও মূখ্য উপদেষ্টা, আলোর পথে স্বেচ্ছাসেবী সংগঠন।

এসময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোহাঃ রেজাউল করিম; প্রধান উপদেষ্টা, আলোর পথে স্বেচ্ছাসেবী সংগঠন ও কনসালটেন্ট (শিশু), ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল, চাঁপাইনবাবগঞ্জ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল শাকুর; উপদেষ্টামণ্ডলীর সদস্য, মাওঃ মোঃ শহিদুল ইসলাম, সংগঠনের সেক্রেটারি মোঃ সেলিম রেজা (প্রভাষক ইংরেজি)। আরাফাত হোসেন প্রতিষ্ঠাতা ও পরিচালক, স্বেচ্ছাসেবী বৃন্দ, সাধারণ সদস্যরা সহ অন্যান্য প্রমুখ।

প্রসঙ্গত, আলোর পথে স্বেচ্ছাসেবী সংগঠন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলাধীন শাহবাজপুর ইউনিয়নে অবস্থিত। অত্র সংগঠনটি একটি অরাজনৈতিক, অলাভজনক, দাতব্য, শিক্ষা, রাষ্ট্রীয়, ধর্মীয়, সামাজিক, প্রাকৃতিক উন্নয়ন ও ক্রীড়া বিষয়ক সংস্থা হিসেবে গড়ে উঠে ২০২০ সালের ডিসেম্বর মাসে। যাহারা অদ্যাবধি মানবসেবা, সমাজসেবা ও রাষ্ট্রীয় বিভিন্ন স্তরের কাজে সম্পৃক্ত থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়নমুখী নানাবিধ কাজ করে যাচ্ছেন।

এ সংগঠনের কার্যক্রমগুলোর মধ্যে সবচেয়ে বেশি সাড়া ফেলে রাষ্ট্রীয়, ধর্মীয়, সামাজিক ও প্রকৃতির উন্নয়ন সংশ্লিষ্ট কাজগুলো। 'মানবসেবা ও সমাজসেবায় গড়বো দেশ স্মার্ট হবে মোদের সোনার বাংলাদেশ' এই প্রতিপাদ্য কে সামনে রেখে তাঁদের বছরব্যাপী বিস্তৃত বিভিন্ন ধরনের মহতী উদ্দ্যোগ ও কার্যক্রম বাস্তবায়ন করে চলেছেন তারা।

বর্তমানে সংগঠনটির একটি পাবলিক লাইব্রেরি রয়েছে। এছাড়া এতিমখানায় ইফতার, সাহরী ও কম্বল বিতরণসহ দুই ঈদে খাদ্য ও বস্ত্র সামগ্রী বিতরণের মাধ্যমে প্রতি বছর হাজার হাজার মানুষকে সহযোগিতা দেয় এ সংগঠনটি। অন্যান্য ধর্মাবলম্বীদের ও তৃতীয় লিঙ্গের মানুষের পাশে দাঁড়াতেও তাদের নানাবিধ কার্যক্রম রয়েছে।

সংগঠনটির প্রতিষ্ঠাতা ও পরিচালক বিভাগীয় সেরা ভলিন্টিয়ারি পুরস্কার-২০২৪ অর্জন করেছে। প্রতিষ্ঠাতা আরাফাত হোসেন জানান, স্কুল যাতায়াত টাকার ৪৭০ টাকায় আমরা কাজ শুরু করেছিলাম। অত্যন্ত নগণ্য ও ক্ষুদ্র পরিসরে। অনেকেই ভেবেছেন, এ দিয়ে আর কি সেবা হবে। কখনো কখনো আমাদেরও এমনটা মনে হলেও মনোবল হারাইনি। সবার মনোবল ও ভালো কাজের প্রতি সদিচ্ছায় আমরা এগিয়ে যাবার চেষ্টা করেছি। আমরা আমাদের লক্ষে ও উদ্দেশ্য বাস্তবায়নে সক্ষম হচ্ছি। এর ফলে শিবগঞ্জে এখন আমাদের কর্মপরিধি ব্যাপক সাড়া ফেলেছে। এতিমখানা ও পাবলিক পাঠাগার (লাইব্রেরি) বিভিন্ন কার্যক্রম পরিচালনাসহ নানা সেবামূলক কাজ চলছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️