শিবগঞ্জে ৪ ফার্মেসিকে অর্থদণ্ড

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে চারটি ঔষধের ফার্মেসিকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শিবগঞ্জে ৪ ফার্মেসিকে অর্থদণ্ড

শিবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে চারটি ঔষধের ফার্মেসিকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে ওষুধ প্রশাসন অধিদফতর, চাঁপাইনবাবগঞ্জের ওষুধ তত্ত্বাবধায়ক জে. এম. নাহিদ নাহিয়ানের সহযোগিতায় শিবগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ধারা ৪০(খ), ৪০(গ) ও ৪০(ঘ) লঙ্ঘনের দায়ে চার ফার্মেসি মালিককে মোট ৯ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় এসব ফার্মেসি থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ বলেন, জনস্বার্থ ও জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ কিংবা বিক্রির মতো অনিয়ম কোনোভাবেই বরদাশত করা হবে না।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️