চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে উপলক্ষে  বিএনপির আলোচনা সভা

শিবগঞ্জে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে উপলক্ষে  বিএনপির আলোচনা সভা

নাদিম শিবগঞ্জ:চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়ন  বিএনপির  উদ্যোগে বৃহস্পতিবার বিকালে  কানসাট সোলেমান বাজারে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

কানসাট ইউনিয়ন  বিএনপি আহবায়ক ময়েজ উদ্দিনের  সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এরশাদ বিশ্বাস। 

কানসাট ইউনিয়ন যুবদলের যুগ্ন আহ্বায়ক  রাজু আহমেদর সঞ্চালনায় বক্তব্য রাখেন,কানসাট ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোফাজ্জুল হক,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক রুবেল আলীসহ যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলে নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এরশাদ বিশ্বাস বলেন, ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবে দেশের তৎকালীন রাজনীতির গতিধারা পাল্টে গিয়েছিল। দেশ ও জাতি পেয়েছিল নতুন দিশা। তিনি আরো জানান,এই পটপরিবর্তনের পর জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রভাবমুক্ত হয়ে শক্তিশালী সত্তা লাভ করে। গণতন্ত্র অর্গলমুক্ত হয়ে অগ্রগতির পথে এগিয়ে যায়,এই দিন থেকে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️