চাঁপাইনবাবগঞ্জে জোড়া খুনের ঘটনায় আরও ৪ আসামি গ্রেপ্তার, চাইনিজ কুড়াল,রামদা ও ককটেল উদ্ধার

নেতা আব্দুস সালাম ও স্কুল শিক্ষক মতিন আলী হত্যাকাণ্ডে দায়ের হওয়া মামলায় আরও ৪ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ

চাঁপাইনবাবগঞ্জে জোড়া খুনের ঘটনায় আরও ৪ আসামি গ্রেপ্তার, চাইনিজ কুড়াল,রামদা ও ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম ও স্কুল শিক্ষক মতিন আলী হত্যাকাণ্ডে দায়ের হওয়া মামলায় আরও ৪ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে মোট ১১ জন গ্রেপ্তার হলো।

গত ৮ জুলাই সোমবার চট্টগ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেয়া তথ্য অনুয়ায়ী ৩৩ টি ককটেল, চাইনিজ কুড়াল ৭টি,রামদা ৪টি ও ২ লোহার পাইপ উদ্ধার করা হয়েছে।

৯ জুলাই মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তিনি গ্রেপ্তারকৃতদের নাম পরিচয় প্রকাশ করেননি। 

অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামিদের অবস্থান নিশ্চিত হয়ে চট্টগ্রামে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। সেখান থেকে এজাহারভুক্ত ৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ৪ জনই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত বলেও দাবি করেন তিনি। 

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের এক আসামি আজমের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সোমবার রাতে এবং মঙ্গলবার সকালে শিবগঞ্জ উপজেলার ঢোরবোনা এলাকায় অভিযান চালায়। সেখান থেকে ৩৩টি ককটেল উদ্ধার করা হয়েছে। 

পরে ককটেলগুলোর বিস্ফোরণ ঘটায় রাজশাহী থেকে আগত পুলিশের বোম ডিস্পোজাল ইউনিট। 

উল্লেখ্য, গত ২৭ জুন জেলার শিবগঞ্জ উপজেলার রাণীহাটি এলাকায় হত্যা করা হয় নয়ালাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুস সালাম এবং তার সহযোগী স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষক মতিন আলী। জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় আব্দুস সালামের স্ত্রী ফেরদৌসী বেগম বাদী হয়ে ৫২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ২০-২৫ জনকে আসামি করে মামলা করেন। পুলিশ এ মামলায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করেছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️