চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মিলন বাবু ওরফে মিলন মিয়া নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব।

চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মিলন বাবু ওরফে মিলন মিয়া (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। মামলা দায়েরের ৪ বছর পর তিনি গ্রেপ্তার হলেন।

র‌্যাব জানায়, ২০২১ সালে মামলা দায়েরের পর পলাতক অবস্থাতেই ২০২৫ সালে তিনি সাজাপ্রাপ্ত হন। তিনি শিবগঞ্জের যুক্ত রাধাকান্তপুর গ্রামের আব্দদুস সাত্তারের ছেলে।

গতকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকাল সোয়া ৫টার দিকে তক্তিপুর ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে র‌্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মিলনের বিরুদ্ধে ২০২১ সালে শিবগঞ্জ থানায় একটি মাদক মামলা দায়ের হয়। মামলার পর তিনি বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকেন। ২০২৫ সালের ২৮ এপ্রিল তিনি পলাতক থাকা অবস্থাতেই ওই মামলার বিচারকার্য সম্পন্ন হয়।

এতে আরো বলা হয়, আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড, সেই সঙ্গে ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাস কারাদণ্ডের আদেশ দেন। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ ব্যাটালিয়নের মানিকগঞ্জ ক্যাম্পের সঙ্গে যৌথ অভিযানে মঙ্গলবার গোপন খবরের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মিলনকে শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️