দুমকীতে বিএনপি অফিস ভাঙচুর মামলায়-আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

অপারেশন ডেবিলহান্টে আটক দুই আসামিকে পূর্বে দায়ের করা বিএনপি অফিস ভাঙচুর সংক্রান্ত মামলায় আটক করা হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয়।

দুমকীতে বিএনপি অফিস ভাঙচুর মামলায়-আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে  অপারেশন ডেবিলহান্টে অভিযান চালিয়ে আওয়ামীলীগ নেতা আবু ইউসুফ মোল্লা (৬০) মোঃ নুরুল ইসলাম হাওলাদার (৬৬) কে আটক করেছে পুলিশ। আবু ইউসুফ মোল্লাকে শনিবার বেলা ১২টায় উপজেলার মুরাদিয়া ইউনিয়নের বোর্ড অফিস বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে এবং নুরুল ইসলাম হাওলাদারকে শনিবার রাতে চরগরবদী (বগা) ফেরিঘাট থেকে আটক করা হয়।

‎আটককৃত আবু ইউসুফ মোল্লা উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের উত্তর মুরাদিয়া গ্রামের মৃত আব্দুল মোতালেব মোল্লার ছেলে এবং মুরাদিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড আ'লীগের সাবেক সভাপতি ও  ইউনিয়ন আ'লীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য। মোঃ নুরুল ইসলাম হাওলাদার মুরাদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চরগরবদী গ্রামের মৃত জয়দর আলী হাওলাদারের ছেলে এবং মুরাদিয়া ইউনিয়ন আ'লীগের আহবায়ক কমিটির সদস্য। তাদেরকে ২০২২ সালে  উপজেলা বিএনপি কার্যালয়ের ভাঙচুর মামলায় আটক দেখানো হয়।

‎দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকির হোসেন জানান, অপারেশন ডেবিলহান্টে আটক দুই আসামিকে পূর্বে দায়ের করা বিএনপি অফিস ভাঙচুর সংক্রান্ত মামলায় আটক করা হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️