পরিকল্পনা কমিশনের সদস্যদের পবিপ্রবির উন্নয়ন প্রকল্প সরেজমিন পরিদর্শন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পবিপ্রবি-এর চলমান “অধিকতর উন্নয়ন ২য় পর্যায় ১ম সংশোধন শীর্ষক প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেছেন পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দ।

পরিকল্পনা কমিশনের সদস্যদের পবিপ্রবির উন্নয়ন প্রকল্প সরেজমিন পরিদর্শন

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)-এর চলমান “অধিকতর উন্নয়ন (২য় পর্যায়) (১ম সংশোধন)” শীর্ষক প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেছেন পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দ।

‎১৮ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টায় পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) ড. কাইয়ুম আরা বেগম এবং প্রধান (অতিরিক্ত সচিব) মো: আব্দুর রউফ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপস্থিত হয়ে বিভিন্ন নির্মাণকাজ ঘুরে দেখেন। এসময় তারা ৬ তলা ভিতের উপর ৬ তলা একাডেমিক ভবন, ১০ তলা ভিতের উপর ১০ তলা ছাত্র-ছাত্রী হল (প্রতিটি ৬০০ আসনবিশিষ্ট), ১০ তলা একাডেমিক ভবন, অডিটোরিয়াম ভবন (৭০০ আসনবিশিষ্ট), আবহাওয়া স্টেশন ভবনসহ একাধিক অবকাঠামোগত উন্নয়নকাজ পরিদর্শন করেন।

‎পরিদর্শনকালে কমিশনের সদস্যরা চলমান উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং সুষ্ঠু বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশংসা করেন।

‎পবিপ্রবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, “এই উন্নয়ন প্রকল্প পবিপ্রবিকে আধুনিক ও মানসম্মত শিক্ষার অন্যতম কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করবে। আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের জন্য উন্নত একাডেমিক ও আবাসিক পরিবেশ নিশ্চিত করা। পরিকল্পনা কমিশনের ইতিবাচক প্রতিক্রিয়া আমাদের কাজকে আরও এগিয়ে নিতে অনুপ্রেরণা জোগাবে।

‎এ সময় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান, ট্রেজারার প্রফেসর মো: আব্দুল লতিফ, রেজিস্ট্রার প্রফেসর ড. মো: ইকতিয়ার উদ্দিন, প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন, বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী মো: ইউনুছ শরীফ, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো: মাহফুজুর রহমান সবুজ, ডেপুটি রেজিস্ট্রার ড. আমিনুল ইসলাম, সহকারী অধ্যাপক ড. সগিরুল ইসলাম মজুমদার, ভিসির একান্ত সচিব ড. মুহাম্মদ ইকবাল হোসেন, প্রকল্প উপপরিচালক প্রকৌশলী মুহাইমিনুল আলম ফাইয়াজ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: ফারুক হোসেন, কনসালটেন্ট আনোয়ার হোসেন, প্রধান খামার তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) আরিফুর রহমান, ডেপুটি রেজিস্ট্রার মো: আবুবকর সিদ্দিক, মো: শাহজালাল, খায়রুল বাশার নাসির ও ইলিয়াস উদ্দিন প্রমুখ।

‎উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের এই অধিকতর উন্নয়ন প্রকল্প সম্পন্ন হলে শিক্ষার্থীদের জন্য আধুনিক ও সুসজ্জিত একাডেমিক এবং আবাসিক সুযোগ-সুবিধা নিশ্চিত হবে। এতে করে পবিপ্রবি দেশের অন্যতম শীর্ষ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে নতুন মাত্রা পাবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️