‎নবীগঞ্জে তিন প্রতিষ্ঠানকে জরিমানা ‎

‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় লাইসেন্সবিহীনভাবে করাতকল পরিচালনা এবং নির্ধারিত সময়ের মধ্যে লাইসেন্স নবায়ন না করায় তিনটি প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

‎নবীগঞ্জে তিন প্রতিষ্ঠানকে জরিমানা  ‎

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় লাইসেন্সবিহীনভাবে করাতকল পরিচালনা এবং নির্ধারিত সময়ের মধ্যে লাইসেন্স নবায়ন না করায় তিনটি প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

‎সোমবার বিকেলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাসেম পরিচালিত মোবাইল কোর্টে শিবগঞ্জ বাজারের ইব্রাহিম স’মিল, রসুলগঞ্জ বাজারের মায়ীদ চৌধুরী স’মিল এবং পূর্ব তিমিরপুর এলাকার সাম্মী সামিরা স’মিল-এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

‎উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, করাত-কল (লাইসেন্স) বিধিমালা, ২০১২-এর ধারা ৭ ও ৮ লঙ্ঘনের অভিযোগে এই জরিমানা আরোপ করা হয়েছে।

‎মোবাইল কোর্টে প্রসিকিউশনে সহায়তা করেন শায়েস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী।

‎প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, বনজ সম্পদ সংরক্ষণ এবং আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️