শিবগঞ্জে বিদেশী মদ.ফেনসিডিল ও নগদ টাকাসহ কিশোর গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ও মাদক বিক্রির নগদ অর্থসহ জিহাদ আলী নামের এক কিশোরকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব

শিবগঞ্জে বিদেশী মদ.ফেনসিডিল ও নগদ টাকাসহ কিশোর গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ও মাদক বিক্রির নগদ অর্থসহ জিহাদ আলী (১৯) নামের এক কিশোরকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার নতুন বাররশিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।শনিবার সকাল ৯টার দিকে গণমাধ্যমে পাঠানো র‌্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

গ্রেফতার জিহাদ শিবগঞ্জ উপজেলার নামোচাকপাড়া গ্রামের আমান আলীর ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নতুন বাররশিয়া গ্রামে অভিযান চালায় র‌্যাব। ওই সময় বিভিন্ন ব্র্যান্ডের ১১৭ বোতল বিদেশী মদ, ৮৮ বোতল ফেনসিডিল, একটি বার্মিজ চাকু ও মাদক বিক্রির নগদ প্রায় ৯৩ হাজার টাকাসহ জিহাদ নামের এক কিশোরকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️