নওগাঁ-১ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন মোস্তাফিজুর রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে

নওগাঁ-১ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন মোস্তাফিজুর রহমান

তৈয়বুর বহমান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত দলীয় প্যাডে পাঠানো এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

ঘোষণা অনুযায়ী নওগাঁ-১ (নিয়ামতপুর,পোরশা ও সাপাহার) আসনে দলটির চূড়ান্ত মনোনয়ন পেলেন মোস্তাফিজুর রহমান। তিনি নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন। 

প্রার্থীদেরকে দেওয়া মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষর করা চিঠি প্রার্থী, কর্মী ও সমর্থকেরা তাদের নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেছেন। 

নিয়ামতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সফিউল্লাহ সোনার তাঁর ফেসবুকে এই চিঠি পোস্ট করেছেন।

জানতে চাইলে তিনি বলেন, মোস্তাফিজুর রহমান ইতিমধ্যে মনোনয়নপত্র তুলেছেন । আজকে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনীত হলেন। এতে তিন উপজেলার সকল স্তরের নেতাকর্মী ও সমর্থকেরা আনন্দিত ও উচ্ছ্বসিত। নিয়ামতপুর, পোরশা ও সাপাহারের মানুষ মোস্তাফিজুর রহমানকে ভালবাসেন। তিনি ছাত্র রাজনীতি থেকে শুরু করে আজ অবধি মাঠে আছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলেও নেতাকর্মীদের সুখ-দুঃখে পাশে ছিলেন।

তিনি আরও বলেন, তিন উপজেলার জনগণ আমাদের পাশে আছেন। তাঁরা এই আসনে মোস্তাফিজুর রহমানকে এমপি হিসেবে দেখতে চান। তাঁরা ধানের শীষে ভোট দিয়ে মোস্তাফিজুর রহমানকে বিপুল ভোটে বিজয়ী করে এই আসনে বিএনপির বিজয় ছিনিয়ে আনবেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️