দুমকীতে ধর্ষকদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন,ছাত্র জনতার ২৪ ঘন্টার আল্টিমেটাম 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে শহিদ মোঃ জসিম উদ্দিনের মেয়েকে ধর্ষণের প্রতিবাদে এবং অভিযুক্তদের দ্রুত আটকের দাবিতে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে পটুয়াখালীর দুমকী থানা ঘেরাও করে ছাত্র-জনতা।

দুমকীতে ধর্ষকদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন,ছাত্র জনতার ২৪ ঘন্টার আল্টিমেটাম 

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে  পুলিশের গুলিতে শহিদ মোঃ জসিম উদ্দিনের মেয়েকে ধর্ষণের প্রতিবাদে এবং অভিযুক্তদের দ্রুত আটকের দাবিতে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে পটুয়াখালীর দুমকী থানা ঘেরাও করে ছাত্র-জনতা। 

‎মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল দুমকী থানা চত্বরে প্রবেশ করে এবং অপর আসামিদেরও আগামী ২৪ ঘন্টার মধ্যে আটক করার আল্টিমেটাম দেয় বিক্ষোভকারীরা। 

‎এসময় পুলিশের বিরুদ্ধে মামলা নিতে ও অপর অভিযুক্তদের আইনের আওতায় আনতে গড়িমসির অভিযোগ তোলেন বিক্ষোভকারীরা। এছাড়াও পাঙ্গাশিয়া ইউনিয়নের নলদোয়ানী এলাকার মালেক মুন্সির ছেলে ইমরান হোসেনের বিরুদ্ধে ওই ঘটনার মূল নায়ক বলে দাবি করেন তারা।

‎বৃহস্পতিবার (২০ মার্চ) বেলা সাড়ে ১১ টায় উপজেলার আল মামুন সুপার মার্কেটের সামনে বগা-লেবুখালী  মহাসড়কে সাজ্জাদুল ইসলাম দুর্জয় ও আমিনুল ইসলাম মৃধার নেতৃত্বে এই মানববন্ধনের আয়োজন করা হয়। 

‎মানববন্ধনে বক্তারা বলেন, সমাজে ধর্ষণের মতো অপরাধের সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এটি বন্ধ করতে হলে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। আর দীর্ঘ আইনি প্রক্রিয়ার কারণে অনেক অপরাধী পার পেয়ে যায়, যা ভবিষ্যতে আরও বড় অপরাধের জন্ম দেয়। এছাড়াও ভুক্তভোগী নারী ও শিশুদের মানসিক ও সামাজিক সহায়তা বাড়ানোর ওপর জোর দেন তারা।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️