নওগাঁয় ঈদের ছুটিতেও মিলছে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে স্বাস্থ্য সেবা

পূর্ব ঘোষণা অনুযায়ী ঈদের ছুটি শেষে অফিস খোলার কথা ছিল বৃহস্পতিবার (৩ এপ্রিল), তার পরের দুই দিন আবার সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার।

নওগাঁয় ঈদের ছুটিতেও মিলছে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে স্বাস্থ্য সেবা

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার : পূর্ব ঘোষণা অনুযায়ী ঈদের ছুটি শেষে অফিস খোলার কথা ছিল বৃহস্পতিবার (৩ এপ্রিল), তার পরের দুই দিন আবার সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার।

এখন ৩ এপ্রিলও নির্বাহী আদেশে ছুটি হওয়ায় ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা নয় দিন ছুটি ভোগ করছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা নয় দিনের ছুটি ভোগ করলেও সারা দেশের সব সরকারি হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল এবং বিশেষায়িত হাসপাতালগুলো খোলা থাকছে। এসব হাসপাতালের রোগীরা জরুরি চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। পবিত্র ঈদুল ফিতরের ছুটি গত ২৮মার্চ থেকে ছুটিকালীন সময়েও নওগাঁ সদর উপজেলার মা ও শিশু কল্যাণ কেন্দ্রের কার্যক্রম চলমান রয়েছে। 

উপপরিচালক গোলাম মোঃ আজম, সহকারী পরিচালক মোছাঃ শামীমা আখতার, সহকারী পরিচালক সিসি ডাক্তার মোঃ মামুনাল হক এর তত্ত্বাবধানে এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ক্লিনিক ডাক্তার মৌসুমী প্রামানিক এর সরাসরি তত্ত্বাবধানে আজ পর্যন্ত ৭ টি নরমাল ডেলিভারি এবং জরুরি চিকিৎসা, এএনসি, পিএনসি সহ অন্যান্য কার্যক্রম চলমান রয়েছে।

সেবা গ্রহীতার চাহিদা অনুসারে পরিবার পরিকল্পনা পদ্ধতি সেবাসহ অন্যান্য সেবা প্রদান করা হচ্ছে। সেবা গ্রহীতারা ঈদের ছুটি চলাকালীন আন্তরিকতার সাথে জরুরি সেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন আগত রোগিরা। স্বাস্থ্য সেবার মান আগামীতে আরও উন্নত হবে এমনটাই প্রত্যাশা আগত রোগি ও অভিভাবকদের। 

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️