গোমস্তাপুরে গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা

বাল্যবিয়ে ও ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময়

গোমস্তাপুরে গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের চৌডালায় বাল্যবিয়ে ও ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার চৌডালা জোহুর আহমেদ মিয়া কলেজে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ইউনিসেফ ও ইউএসএইড’র সহযোগিতায় গোমস্তাপুর উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) দেবেন্দ্র নাথ উরাঁও। বিশেষ অতিথি ছিলেন- গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা, চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব।

চৌডালা জোহুর আহমেদ মিয়া কলেজের অধ্যক্ষ মোহা. কামরুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- জেলা রোভার সম্পাদক মো. সাইফুল ইসলাম, সমাজসেবক আনসারুল হক। শুভেচ্ছা বক্তব্য দেন- জেলা রোভারের যুগ্ম সম্পাদক মো. জাহাঙ্গীর আলম।

মতবিনিময় সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাল্যবিয়ে আমাদের সমাজের জন্য একটি অভিশাপ। বাল্যবিয়ের কারণগুলোর মধ্যে রয়েছে প্রধানত দরিদ্রতা, যৌতুক, সামাজিক প্রথা ও সামাজিক চাপ, অঞ্চলভিত্তিক রীতি, অবিবাহিত থাকার শঙ্কা, নিরক্ষরতা এবং মেয়েদের উপার্জনে অক্ষম ভাবা। এসব বিষয়গুলো আমাদের কাটিয়ে উঠে বাল্যবিয়ে রোধ করতে হবে। এজন্য নারী-পুরুষ উভয়েরই সচেতন হতে হবে।

দেবেন্দ্র নাথ উরাঁও বলেন, বর্তমানে আমাদের সমাজে ডেঙ্গু দিন দিন বেড়ে চলছে। ডেঙ্গু প্রতিরোধে আমাদের নিজেদের সচেতন থাকতে হবে। বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

মতবিনিময় সভায় উপস্থিত অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা বাল্যবিয়েকে না বলেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️