চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানে হেরোইন ও গাঁজাসহ দুই নারী গ্রেফতার 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি’র রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের পৃথক অভিযান চালিয়ে হেরোইন ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানে হেরোইন ও গাঁজাসহ দুই নারী গ্রেফতার 

নিজস্ব প্রতিবেদন: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি’র রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের পৃথক অভিযান চালিয়ে হেরোইন ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

শনিবার (১৭ মে) চাঁপাইনবাবগঞ্জ জেলায় দিনব্যাপী মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি’র রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সদস্যরা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়,মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক জিললুর রহমানের নেতৃত্বে পরিদর্শক পারভীন আক্তার সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক অভিযান চাঁপাইনবাবগঞ্জ জেলায় অভিযান পরিচালনা করে। এসময় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন রহনপুর স্টেশন নুনগোলা কেডিসি পাড়ায় হালিমা বেগম ওরফে বেহুলা (৫৬) নামের এক মাদক ব্যবসায়ীর বসত বাড়িতে অভিযান চালিয়ে বসত ঘরে থাকা কাঠের খাটের নিচে লুকায়িত অবস্থায় একটি বড় প্লাষ্টিক বাজার ব্যাগের মধ্যে থেকে দুই কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ বেহুলাকে গ্রেফতার করা হয়।

অপরদিকে শনিবার সকাল ১০টার দিকে ডিএনসির অভিযানে কেডিসি পাড়ায় মাদক ব্যবসায়ীর বসত বাড়িতে অভিযান পরিচালনা করে ঘরের ভিতরে থাকা একটি চালের ড্রামের ভিতরে লুকায়িত অবস্থায় একটি প্লাষ্টিক বাজার ব্যাগের মধ্যে পলিথিনে মোড়ানো অবস্থায় এক কেজি গাঁজাসহ সাজেদা বেগম (৫৩) নামের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়।

মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক জিললুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন রহনপুর স্টেশন নুনগোলা কেডিসি পাড়ায় পৃথক অভিযান চালিয়ে গাঁজাসহ তালিকাভুক্ত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান,বেলা ১২টার দিকে কেডিসি পাড়ায় আসমা বেগম (৫৩) নামের এক পলাতক মাদক ব্যবসায়ীর বসত বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় বসতঘরের ভিতরে থাকা কাঠের ওয়ারড্রাবের উপরের ড্রয়ারে লুকায়িত অবস্থায় ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️