ব্রাহ্মণবাড়িয়ায় ৭ কেজি গাঁজাসহ ভাই-বোন আটক

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা থেকে সাত কেজি গাঁজাসহ এক নারীসহ দুইজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। যারা সম্পর্কে ভাই-বোন।

ব্রাহ্মণবাড়িয়ায় ৭ কেজি গাঁজাসহ ভাই-বোন আটক

সুজিত কুমার চক্রবর্তী স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা থেকে সাত কেজি গাঁজাসহ এক নারীসহ দুইজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। যারা সম্পর্কে ভাই-বোন।

সোমবার সকালে উপজেলার সুলতানপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশের ওসি রতেপ চন্দ্র দাশ।

আটকরা হলেন- আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের রাণীখার পূর্বপাড়া সৈয়দ বাড়ির প্রয়াত খুরশিদ আলমের ছেলে কবির হোসেন (২৮) এবং মেয়ে আরিফা আক্তার (৩০)।

দুপুরে গোয়েন্দা পুলিশ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন খবর পেয়ে সকাল সোয়া ৭টার দিকে সুলতানপুর এলাকায় অভিযান চালায় ডিবি। এ সময় সন্দেহভাজন দুজনকে আটক করা হয়। পরে তাদের কাছে পাওয়া ব্যাগ তল্লাশি করে সাত কেজি গাঁজা জব্দ করা হয়।

আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️