কুমিল্লায় পরিত্যক্ত ৭১ রাউন্ড গুলি উদ্ধার

কুমিল্লার দেবিদ্বারে পরিত্যক্ত অবস্থায় ৭১ রাউন্ড গুলি উদ্ধার করেছে যৌথবাহিনী

কুমিল্লায় পরিত্যক্ত ৭১ রাউন্ড গুলি উদ্ধার

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার দেবিদ্বারে পরিত্যক্ত অবস্থায় ৭১ রাউন্ড গুলি উদ্ধার করেছে যৌথবাহিনী।

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার সুলতানপুর ইউনিয়নের বখরিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। চুলা তৈরির সময় মাটি খুঁড়তে গেলে পলিথিনে মোড়ানো এসব গুলি পাওয়া যায়।

যৌথবাহিনী সূত্র জানা যায়, বুধবার সকালে দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের বক্রিকান্দি গ্রামের পূর্বপাড়ার মো. রশীদুল ইসলামের বসতঘরের সামনে রান্নাঘরের পাশে মাটির চুলা তৈরির জন্য মাটি খোঁড়া হয়। মাটির ভেতর থেকে এক পর্যায়ে পলিথিনের মোড়ানো গুলি দেখতে পেয়ে দেবিদ্বার সেনা ক্যাম্পে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন যৌথবাহিনীর সদস্যরা। এরপর সেখান থেকে ৭১ রাউন্ড গুলি উদ্ধার করেন তারা।

উদ্ধার হওয়া গুলিগুলো নষ্ট এবং মেশিনগানের বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

দেবিদ্বার থানার পরিদর্শক (তদন্ত) মো. মাইনউদ্দিন বলেন, পরিত্যক্ত অবস্থায় মাটির নিচে পলিথিনে ব্যাগে ৭১ পিস গুলি উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️