তরুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক-সালাহউদ্দিন

অতীতের মতো দেশের মানুষ ভাষণ আর শোষণের রাজনীতি দেখতে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ

তরুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক-সালাহউদ্দিন

কুমিল্লা প্রতিনিধিঃ অতীতের মতো দেশের মানুষ ভাষণ আর শোষণের রাজনীতি দেখতে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। শনিবার (২৭ সেপ্টেম্বর) কুমিল্লা বিএনপির কুমিল্লা দক্ষিণ জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, দেশের কিছু রাজনৈতিক দল ও মিডিয়া নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে। আমরা বিশ্বাস করি, মানুষ তাদের ভোটাধিকার ফিরে পাওয়ার মাধ্যমেই সকল ষড়যন্ত্র প্রতিহত করবে।

তিনি বলেন, ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে যে ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ হবে, তার নেতৃত্ব দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের মানুষ নির্বাচনের জন্য প্রস্তুত। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য মুখিয়ে আছে। আমাদের আহ্বান, তরুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক।

তিনি আরও বলেন, বাংলাদেশে আওয়ামী লীগের ইতিহাস লুটপাট ও দুর্নীতির ইতিহাস। ভোটচুরি, গণতন্ত্র হরণের ইতিহাস। যারা মানবতাবিরোধী অপরাধ করেছে, যারা গুম, খুন, হত্যাকাণ্ড ঘটিয়েছে- বিএনপি তাদের বিচার করবেই। বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়ন করা হবে। এই দফাগুলো বাস্তবায়ন করলে মানুষের সকল প্রত্যাশা পূরণ হবে বলে আমরা বিশ্বাস করি।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️