চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা সেতুতে ব্যাটারিচালিত অটোরিকশার টোল আদায় বন্ধ

বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুতে মহানন্দা সেতু তিন চাকার ব্যাটারিচালিত অটোরিকশার টোল আদায় বন্ধ ঘোষণা করা হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা সেতুতে ব্যাটারিচালিত অটোরিকশার টোল আদায় বন্ধ

চাঁপাইনবাবগঞ্জ জেলাশহরের রেহাইচরে মহানন্দা নদীর ওপর নির্মিত বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুতে (মহানন্দা সেতু) তিন চাকার ব্যাটারিচালিত অটোরিকশার টোল আদায় বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে টোলমুক্তর দাবিতে ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইসকসহ তিন চাকার চালকরা সমবেত হয়ে আন্দোলন শুরু করেন। ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ নিয়ে সেনাবাহিনী, সড়ক জনপথ বিভাগের কর্মকর্তা ও আন্দোলনকারী নেতাদের সঙ্গে আলোচনা হয়। পরে দুপুর সোয়া ২টার দিকে সেনাবাহিনীর পক্ষ থেকে শুধুমাত্র তিন চাকার ব্যাটারিচালিত অটোরিকশার টোলমুক্ত ঘোষণা দেয়া হয়। পরবর্তীতে সরকারি যে কোনো নির্দেশনা আসলে তা মানতে হবে বলেও জানানো হয়। তবে অন্যান্য যানবাহন পারাপারে টোল আদায় স্বাভাবিক থাকবে।

এ ঘোষণার পর আন্দোলনকারীরা রাস্তায় অবরোধ তুলে নেন। ফলে যান চলাচল স্বাভাবিক হয়।

এ সময় উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ অটোরিকশা চালক সংগঠনের সভাপতি মেজবাউল, রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, সিএনজি ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক মেজবাউল হক ফারুকসহ অন্যরা।

চাঁপাইনবাবগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী তিন চাকার টোলমুক্তর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️