বিএনপির কাছে জনগণের প্রতি দায়বদ্ধতা সবচেয়ে বড় বিষয়-খসরু

জনগণের প্রতি দায়বদ্ধতা বিএনপির কাছে সবচেয়ে বড় বিষয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির কাছে জনগণের প্রতি দায়বদ্ধতা সবচেয়ে বড় বিষয়-খসরু
সংগ্রহীত ছবি

জনগণের প্রতি দায়বদ্ধতা বিএনপির কাছে সবচেয়ে বড় বিষয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বুধবার (২২ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজনৈতিক দলগুলোকে দাবি-দাওয়া নিয়ে রাস্তায় নয়, জনগণের কাছে যেতে হবে। জনগণ ম্যান্ডেট দিলে সংসদে গিয়ে সব দাবি পাস করানো যাবে।

সরকারকে সংবিধানে উল্লেখিত বৈশিষ্ট্যে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যাওয়ার পরামর্শ দিয়ে আমীর খসরু বলেন, সরকারের ভেতরে থাকা বিতর্কিত সবাইকে সরিয়ে দিতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, অভ্যন্তরীণ কোনো কার্যক্রমে কারো হস্তক্ষেপ সহ্য করা হবে না। কারো কোনো কথায় নয়, ভূরাজনৈতিক কৌশল কী হবে তা দেশের জনগণ নির্ধারণ করবে।

নির্বাচনের আগে সরকারের গুরুত্বপূর্ণ কোনও সিদ্ধান্ত নেয়া যাবে না বলেও মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

চাঁপাই প্রেস/সূত্র_চ্যানেল 24

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️