নির্ধারিত সময়েই নির্বাচনের প্রত্যাশা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারি মাসের নির্ধারিত সময়েই হোক, সেটা প্রত্যাশা করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

নির্ধারিত সময়েই নির্বাচনের প্রত্যাশা
সংগ্রহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারি মাসের নির্ধারিত সময়েই হোক, সেটা প্রত্যাশা করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গতকাল ফজর নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করতে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

জামায়াত আমির বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতেই হোক, এ ব্যাপারে আমরা দৃঢ় আশাবাদী। এ লক্ষ্যে আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করে যাব।

মূল কথা হলো— নির্বাচনটা যেন সুষ্ঠু হয়, মানুষের কাছে গ্রহণযোগ্য হয়, জনমতের প্রতিফলন ঘটে। এখানে যেন অন্য কিছু চিন্তা না করা হয়। তিনি আরো বলেন, হাদির খুনিরা কার্যত বাংলাদেশেরই দুশমন। কারণ, হাদিরা বাংলাদেশের পক্ষে কথা বলত, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে ছিল।

হাদিরা আপন সংস্কৃতির কথা বলত। তাদের উচ্চারণ ছিল অপসংস্কৃতির বিরুদ্ধে।

ডা. শফিকুর রহমান বলেন, ‘হাদিরা কোটি তরুণের প্রাণে দ্রোহের আগুন জ্বালিয়ে দিয়েছিল। এই দেশ এই জাতি আমাদের।

দেশ ও জাতির পাহারাদারের দায়িত্ব আমাদের নিতে হবে। কোনো কালো চিলকে আমাদের ভাগ্যে ছোঁ মারার সুযোগ আর দেব না।’

তিনি বলেন, ‘হাদি কারো দিকে অন্যায়ের হাত বাড়ায়নি, কারো ওপর জুলুম করেনি। হাদি সব সময় ইনসাফের কথা বলেছে। এমনকি এটাও বলেছে— আমার শত্রুর প্রতিও বেইনসাফি করতে চাই না।

হাদি অনেকের অন্তরে জায়গা করে নিয়েছিল। এ ভালোবাসাটাই সম্ভবত কারো কারো জন্য সহ্য করা কঠিন হয়ে গিয়েছিল। এ জন্য তারা ষড়যন্ত্র করে দুনিয়া থেকে তাকে সরিয়ে দিয়েছে। যারা বিপ্লবী তাদের খুন করে বিপ্লবের চেতনাকে খুন করা যায় না; বরং সেই চেতনা আরো ছড়িয়ে পড়ে।

তিনি বলেন, হাদির হত্যাকারীদের বিচারে সরকার এখন পর্যন্ত যা করেছে, তাতে জনগণ সন্তুষ্ট নয়। অতি দ্রুত খুনিদের গ্রেপ্তার এবং আইনের আওতায় আনতে হবে। যদি খুনিরা পার পেয়ে যায়, তাহলে আপনার আমার কারো জীবনই নিরাপদ বলা যায় না।সূত্র_কালের কন্ঠ 

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️