বিএনপির সিদ্ধান্ত স্পষ্ট-জাতীয় নির্বাচনের দিনই গণভোট

গণভোটের বিষয়ে বিএনপির সিদ্ধান্ত স্পষ্ট, জাতীয় নির্বাচনের দিনেই গণভোট হতে হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির সিদ্ধান্ত স্পষ্ট-জাতীয় নির্বাচনের দিনই গণভোট

গণভোটের বিষয়ে বিএনপির সিদ্ধান্ত স্পষ্ট, জাতীয় নির্বাচনের দিনেই গণভোট হতে হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন,এই বিষয়ে আলোচনার কোনো সুযোগ নেই।

আজ মঙ্গলবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ তথ্য জানান তিনি। এর আগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

আমীর খসরু বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ব্যতীত সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। পাশাপাশি নির্বাচন কমিশনকে কার্যকর করতে হলে তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নেই।

তিনি আরো বলেন, ‘গণভোট ও জাতীয় নির্বাচন নিয়ে নতুন করে আলোচনারও সুযোগ নেই। একই দিনে ভোট হবে।এতে বিএনপির অবস্থান পরিবর্তন হবে না। ঐকমত্যের বাইরে কোনো সিদ্ধান্ত দেওয়ার সুযোগ নেই।’

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠকের বিষয়বস্তু তুলে ধরে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘নির্বাচন কমিশনকে কার্যকর করা এবং দলীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। আলোচনায় নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের বিষয়টি গুরুত্ব পেয়েছে।

দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে মানুষের যে চাওয়া–তত্ত্বাবধায়ক সরকারের–সেই ব্যবস্থায়ও নির্বাচন সম্ভব হয় কি না, সে বিষয়েও কথা হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসা প্রসঙ্গে জানতে চাইলে আমীর খসরু বলেন,এটা খুব পরিষ্কার যে, তিনি খুব কম সময়ের মধ্যেই দেশে আসবেন।

চাঁপাই প্রেস/সূত্র_কালের কণ্ঠ 

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️