অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য-মির্জা ফখরুল

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য-মির্জা ফখরুল

ধর্মবিশ্বাস মানুষের ব্যক্তিগত বিষয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা এটিকে রাষ্ট্রের প্রশাসনিক কাঠামোর অংশ করতে চাই না। বরং একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

রবিবার (৫ এপ্রিল) রাজধানীর ভাটারায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ‘ইস্টার সানডে’ উপলক্ষে আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ধর্মকে পুঁজি করে বিভাজন সৃষ্টির সুযোগ নেই উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘দেশের সার্বিক অগ্রযাত্রায় ধর্মকে পুঁজি করে কোনো ধরনের বিভাজন সৃষ্টির সুযোগ নেই।

কিছু রাজনৈতিক শক্তি ধর্মকে সামনে রেখে স্বার্থের রাজনীতি করতে চায়, তবে বাংলাদেশের দীর্ঘ সামাজিক ঐতিহ্যে এমন বিভাজনের স্থান নেই।

কিছু রাজনৈতিক দলের সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘কিছু অশুভ শক্তি রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশে সমাজে বিভাজন সৃষ্টির অপচেষ্টা চালায়। এমনকি কেউ কেউ মহান মুক্তিযুদ্ধকেও অস্বীকার করতে চায়, যা অত্যন্ত দুঃখজনক।

অনুষ্ঠানে মন্ত্রী জ্বালানি তেলসংকট ইস্যুতেও কথা বলেন।

তিনি বলেন, ‘সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে বারবার আশ্বস্ত করা হয়েছে দেশে পর্যাপ্ত জ্বালানি তেল মজুদ রয়েছে। তবু অনেকে আতঙ্কিত হয়ে অপ্রয়োজনে বারবার তেল সংগ্রহ করছেন, যা বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে। কোনো ধরনের গুজবে কান দেওয়া উচিত নয়।

তিনি আরো বলেন, ‘বিএনপি তারেক রহমানের নেতৃত্বে আপনাদের সহায়তায় সরকার গঠন করেছে।

এজন্য সবার প্রতি আমরা কৃতজ্ঞ। সত্য ও ন্যায়কে সামনে রেখে দেশকে এগিয়ে নিতে চাই।সূত্র_কালের কন্ঠ

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️