চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণের পর গলা কেটে হত্যার অপরাধে তিন ব্যক্তির যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে এক গৃহবধূকে ধর্ষণের পর গলা কেটে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত

চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণের পর গলা কেটে হত্যার অপরাধে তিন ব্যক্তির যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে এক গৃহবধূকে ধর্ষণের পর গলা কেটে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। বুধবার (৩ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এবং জেলা ও দায়রা জজ নরেশ চন্দ্র সরকার এই রায় দেন। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে তিনজন আসামীর উপস্থিতিতে তিনি এই রায় প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, ভোলাহাট উপজেলার বালুটুংগী গ্রামের মৃত গামজাদের ছেলে জাক্কার, একই গ্রামের মৃত মিয়ারুদ্দিনের ছেলে মুনসুর আলী ও মুশরীভুজা গ্রামের আব্দুল কারিমের ছেলে মফিদুল ইসলাম ওরেফে সাহিরুল।

পাবলিক প্রসিকিউটর অ্যাড. এনামুল হক জানান, ২০২০ সালের ১৭ আগষ্ট ভোলাহাট উপজেলার ঘাইবাড়ী গ্রামের রাঙ্গামাইট্যা বিলে গরু-ছাগলের ঘাস কাটতে গিয়ে ধর্ষণের শিকার হন একই গ্রামের মৃত এন্তাজ আলীর স্ত্রী সেমালী খাতুন কান্দুনী (৪৫)। 

ধর্ষণের পর তাকে গলা কেটে হত্যা করা হয়। পরদিন সকালে মাথাবিহীন রক্তাক্ত মরদেহ উদ্বার করে স্থানীয়রা। এ ঘটনায় ১৮ আগষ্ট রাতে ভোলাহাট থানায় মামলা দায়ের করেন নিহতের মেয়ে মোসা. শারাবনী বেগম। মামলার তদন্ত শেষে একই বছরের ৩১ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন ভোলাহাট থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন। দীর্ঘ শুনানী শেষে বুধবার দুপুরে রায় ঘোষণা করেন আদালত।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️