বগুড়ায় ডিএনসির অভিযানে ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার

ফুল বাড়ি কুড়িগ্রাম ভারত সীমান্ত দিয়ে আসা একটি ফেনসিডিল চালান জব্দ করেছে মাদকদ্রব্য অধিদপ্তরের রাজশাহী বিভাগের গোয়েন্দা দল

বগুড়ায় ডিএনসির অভিযানে ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার

ফুল বাড়ি কুড়িগ্রাম ভারত সীমান্ত দিয়ে আসা ২৩০ বোতলের একটি ফেনসিডিল চালান জব্দ করেছে মাদকদ্রব্য অধিদপ্তরের রাজশাহী বিভাগের গোয়েন্দা দল। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেফতারকৃত ব্যক্তিরা—মো. জাকির হোসেন (৩০) ও মো. কাজল (২২)। গতকাল শুক্রবার রাতভর অভিযান চালানো হয়। আজ শনিবার রাজশাহী গোয়েন্দা বিভাগের পরিদর্শক পারভিন আক্তার বাদী হয়ে আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। 

মামলায় বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বগুড়ার আদমদীঘি থানার পশ্চিম সিংড়া পূর্ব ঢাকা রোডে একটি নম্বর ছাড়া সিএনজি অটোরিকশা গতিরোধ করেন তাঁরা। তল্লাশির সময় সিএনজির পেছন সিটে আসামিদের দুই পায়ের মাঝে তিনটি কাপড়ের ব্যাগে তিন ভাগে ২৩০টি ফেনসিডিলের বোতল পান। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগে উপপরিচালক গোয়েন্দা জিললুর রহমান আমাদের জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়নে নোডাল এজেন্সি হিসেবে ডিএনসি রাজশাহী গোয়েন্দা কাজ করছে। সে ধারাবাহিকতায় এই অভিযান। 

ভারত সীমান্ত থেকে প্রতিটি বোতল এক হাজার টাকা করে কিনে এনে বাজারে এগুলো তিন হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত বিক্রি করে থাকে এই মাদক ব্যবসায়ীরা। 

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, ২০১৩ সালের দিকে ভারতে ফেনসিডিল নামে এই একই ধরনের কফ সিরাপ মাদক হিসেবে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সে সময় ভারতের কর্তৃপক্ষ বলেছিল, এই ফেনসিডিল প্রতিবেশী নেপাল ও বাংলাদেশে চোরাচালান হচ্ছে। ২০১৬ সালে ভারতে কোডিন কফ সিরাপের একাধিক ব্র্যান্ড মাদক হিসেবে ব্যবহার শুরু করে। বাংলাদেশে কর্তৃপক্ষ চোরাচালান হওয়া হাজার হাজার বোতল ফেনসিডিল বিভিন্ন সময় উদ্ধার করেছে এবং এর সঙ্গে জড়িত অনেককে গ্রেপ্তার করেছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️