জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের অনুদানের চেক প্রদান

সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ উপকারভোগীদের হাতে চেকগুলো তুলে দেন

জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের  অনুদানের চেক প্রদান

চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ৭ জন মৃত সদস্যের পরিবারকে ৪ লাখ ৪০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।

মৃত সদস্যদের মধ্যে রাজশাহীর গোদাগাড়ীর রফিকুল ইসলামের স্ত্রী এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের হাসেন আলী ও সদর উপজেলার আমনুরার আসগার আলীর স্ত্রীকে এককালীন ৬০ হাজার টাকা করে প্রদান করা হয়। এছাড়া জেলাশহরের লাখেরাজপাড়ার শওকত আলী টুলুর স্ত্রীকে, ভুতপুকুরের লালচাঁনের মাকে ও ফকিরপাড়ার নাসির উদ্দিনের স্ত্রীকে ৭০ হাজার টাকা করে এবং লাহারপুরের দিলিপ কুমার দাসের স্ত্রীকে ৫০ হাজার টাকা এককালীন প্রদান করা হয়।

অন্যদিকে সংগঠনটির সদস্যদের ১৪ জন কন্যাসন্তান ও ১ জন পুত্রসন্তানের বিয়েতে ব্যয় নির্বাহের জন্য ৩ লাখ ৯০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

সোমবার চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ প্রধান অতিথি হিসেবে উপকারভোগীদের হাতে চেকগুলো তুলে দেয়ার পাশাপাশি অনুষ্ঠানে বক্তব্য দেন।

সংগঠনটির সভাপতি মো. সাইদুর রহমানের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু। সূচনা বক্তব্য দেন- জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আনারুল ইসলাম আনার। এসময় সংগঠনটির অন্য নেতারা উপস্থিত ছিলেন

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️