চাঁপাইনবাবগঞ্জে অবৈধ ভাবে মাটি উত্তোলনের দায়ে ট্রাক্টর জব্দ,৫০ হাজার টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ ভাবে মাটি উত্তোলনের দায়ে ট্রাক্টর জব্দ,৫০ হাজার টাকা জরিমানা

বদিউজ্জামান রাজাবাবু স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের ঘটনায় প্রশাসনের যৌথ অভিযানে দুইটি মাটি ভর্তি ট্রাক্টর-টলি জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানা গেছে, বুধবার (১৩ মে) রাত ১টা ৩০ মিনিটে সদর উপজেলা প্রশাসন ও সদর মডেল থানা পুলিশের যৌথ উদ্যোগে ঝিলিম ইউনিয়নের দক্ষিণ শহর এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানকালে মো. আশরাফুল ইসলাম (৩৭) নামে একজনকে আটক করা হয়। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আতাহির এলাকার বাসিন্দা ও মো. রুবু মন্ডলের ছেলে।

আটক ব্যক্তিকে সদর মডেল থানায় নিয়ে গিয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একরামুল হক নাহিদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার দায়ে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

প্রশাসনের সূত্রে জানা গেছে, আবাদি জমির সুরক্ষা এবং অবৈধ মাটি উত্তোলন রোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️