চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নিহত যুবকের লাশ ফেরত দিলো ভারতীয় বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জহুরপুরটেক সীমান্তের ওপারে বিএসএফের হাতে আটকের পর মৃত রবিউল ইসলামের মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নিহত যুবকের লাশ ফেরত দিলো ভারতীয় বিএসএফ

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জহুরপুরটেক সীমান্তের ওপারে বিএসএফের হাতে আটকের পর মৃত রবিউল ইসলামের মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ। 

সোমবার রাত সোয়া ৯ টার দিকে পতাকা বৈঠক শেষে তার মরদেহ ফেরত দেয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত রবিউল ইসলাম সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সাতরশিয়া গ্রামের এজাবুর রহমানের ছেলে।

বিজিবির অধিনায়ক বলেন, রাতে জোহরপুরটেক সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের পর রবিউলের মরদেহ ফেরত দেয়া হয়। এ সময় মৃত রবিউলের বাবা, দুই দেশের পুলিশ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, মৃত রবিউল ইসলাম মৃগী রোগি ছিলেন। চোরাচালানের উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার পর বিএসএফের হাতে আটক হয়। এরপর হঠাৎ খিচুনি দিয়ে অসুস্থ হয়ে মারা যান তিনি। দুই দফা পতাকা বৈঠকের এমন দাবি করে বিএসএফ। 

এর আগে শনিবার রাতে তীব্র শীত উপেক্ষা করে সীমান্ত অতিক্রম করে ভারতে যায় রবিউল। রবিবার ভোরে বিএসএফের হাতে আটক হন তিনি। এরপর বিএসএফের একটি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানে অসুস্থ হলে তাকে নেয়া হয় ভারতের একটি হাসপাতালে সেখানেই মারা যান রবিউল ইসলাম। পরে ময়নাতদন্ত ও প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তার মরদেহ ফেরত দেয় বিএসএফ।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️