প্রাণিপ্রেমীদের জন্য সুখবর-চাঁপাইনবাবগঞ্জ ভেট কেয়ার এর শুভ উদ্বোধন 

চাঁপাইনবাবগঞ্জ ভেট কেয়ার নামক একটি অত্যাধুনিক ভেটেরিনারি ক্লিনিকের শুভ উদ্বোধন

প্রাণিপ্রেমীদের জন্য সুখবর-চাঁপাইনবাবগঞ্জ ভেট কেয়ার এর শুভ উদ্বোধন 
ছবি-চাঁপাই প্রেস

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃচাঁপাইনবাবগঞ্জ এলাকার প্রাণিপ্রেমীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে ২রা ডিসেম্বর রোজ মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ ভেট কেয়ার নামক একটি অত্যাধুনিক ভেটেরিনারি ক্লিনিকের শুভ উদ্বোধন করা হয়েছে।

শহরের পাওয়ার হাউজ মোড়ে জেলা পরিষদের বিপরীতে অবস্থিত এই ক্লিনিকটির উদ্বোধন করেন জেলা প্রাণিসম্পদ অফিসার ডা: মো: গোলাম মোস্তফা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ডা: গোলাম মোস্তফা বলেন, "পোষা প্রাণী ও গবাদি প্রাণির উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই ক্লিনিকটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন। আধুনিক প্রযুক্তিনির্ভর পরিষেবা প্রদানের মাধ্যমে এটি এলাকার প্রাণি-স্বাস্থ্য রক্ষায় অগ্রণী ভূমিকা নেবে।" অনুষ্ঠানে উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন জেলা ভেটেরিনারি অফিসার ডা: কবীর উদ্দীন আহমেদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর বায়ো কেমিস্ট্রি বিভাগের চেয়ারম্যান ড. মো মশিউর রহমান, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জনাব মেহেদী হাসান সোহেল, আইন অনুষদের প্রভাষক জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন, জনাব মো: তাওসিফ অনিক। অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করেছে চাঁপাইনবাবগঞ্জে কর্মরত বিভিন্ন ভেটেরিনারি ঔষধ কোম্পানির প্রতিনিধিবৃন্দ এবং ভেটেরিনারি কেমিস্টবৃন্দ। ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে সেবা প্রদান করবেন ডা: কবীর উদ্দীন আহমেদ, ভেটেরিনারি অফিসার, জেলা ভেটেরিনারি হাসপাতাল, চাঁপাইনবাবগঞ্জ; ডা: মো: মেহেদী হাসান, সহকারী অধ্যাপক, এনিমেল সায়েন্স বিভাগ, এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এবং ডা: জাহাঙ্গীর আলম, সহকারী অধ্যাপক, এনিমেল সায়েন্স বিভাগ, এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। উক্ত বিশেষজ্ঞ ডাক্তারগণের তত্ত্বাবধানে প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ৯টা জরুরি পরিষেবা, উন্নত ডায়াগনস্টিক সুবিধা, টিকাকরণ এবং সার্জারির ব্যবস্থা থাকবে। কর্তৃপক্ষ আশা করছেন, এই নতুন কেন্দ্রটি এলাকার প্রাণীসম্পদ ও পোষা প্রাণীর মালিকদের জন্য বিশেষ সহায়ক হবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️