জীবননগরে ভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগরে রাস্তা পারাপারের সময় পাখি ভ্যানের ধাক্কায় তাকিয়া সুলতানা নামে এক ৬ বছরে শিশুর মৃত্যু হয়েছে।

জীবননগরে ভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু

মোঃ আসাদুজ্জামান আসাদ চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:-চুয়াডাঙ্গার জীবননগরে রাস্তা পারাপারের সময় পাখি ভ্যানের ধাক্কায় তাকিয়া সুলতানা নামে এক ৬ বছরে শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২১ জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে জীবননগর উপজেলার কাটাপোল গ্রামে এই দূর্ঘটনা ঘটে। 

নিহত তাকিয়া সুলতানা একই গ্রামের তরিকুল ইসলামের মেয়ে। সে স্থানীয় কাটাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী।স্থানীয় সূত্রে জানা যায়, প্রাইমারি স্কুল ছুটি হওয়ার পর তাকিয়া সুলতানা বাড়িতে ফিরছিলো। পথিমধ্যে কাটাপোল বাজারে পৌছুলে রাস্তা পারাপারের সময় একটি পাখিভ্যানের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে যায় সে।এতে সে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত পাই।

স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস বলেন, কাটাপোল গ্রামে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যুর সংবাদ পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত পূর্বক পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️