চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ একজন গ্রেফতার 

প্রায় ২ ফুট মাটির নিচে অভিনব কায়দায় লুকানো অবস্থায় হেরোইন উদ্ধার করা হয়

চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ একজন গ্রেফতার 

চাঁপাইনবাবগঞ্জে সাড়ে ৩ কেজি হেরোইনসহ তৌফিকুল ইসলাম ওরফে তৌফিক (৪০) নামে একজনকে আটক করেছে র‌্যাব। 

আটককৃত তৌফিক হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের চর হাকিমপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত এন্তাজ মাঝির ছেলে।  

মঙ্গলবার ভোররাত সাড়ে ৪টার দিকে চর হাকিমপুর গ্রামে র‌্যাব-৫, রাজশাহী মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল অভিযান চালিয়ে তৌফিকের ঘরের পিছনে প্রায় ২ ফুট মাটির নিচে অভিনব কায়দায় লুকানো অবস্থায় সাড়ে ৩ কেজি হেরোইন উদ্ধারসহ তাকে আটক করা হয়।  

র‌্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, আটককৃত তৌফিক একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে কৃষিকাজের আড়ালে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহীসহ দেশের বিভিন্ন এলাকায় চালান সরবরাহ করত।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদক আইনে মামলা রুজুর কার্যক্রমে প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় র‌্যাব

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️