চুয়াডাঙ্গার বিআরটিএ অফিসে দুদকের অভিযান

চুয়াডাঙ্গা বিআরটিএ কার্যালয়ে ছদ্মবেশে অভিযান চালিয়েছে দুদক সদস্যরা।

চুয়াডাঙ্গার বিআরটিএ অফিসে দুদকের অভিযান

মোঃ আসাদুজ্জামান আসাদ চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধ:-চুয়াডাঙ্গা বিআরটিএ কার্যালয়ে ছদ্মবেশে অভিযান চালিয়েছে দুদক সদস্যরা।

আজ বুধবার ৭ মে দুপুরে এ অভিযান পরিচালনা করেন ঝিনাইদহ দুদকের সমন্বিত কার্যালয়ের চার সদস্য। এর আগে সকাল থেকে ছদ্মবেশে বিআরটিএ কার্যালয় এলাকায় অবস্থান নেয় দুদক সদস্যরা।

এসময় তাদের চোখে ওই অফিস ঘিরে দালাল চক্রের দৌড়াত্ম্য ধরা পড়ে।পরে দুদক সদস্যরা বিএরটিএ অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সাথে কথা বলেন। বিভিন্ন ধরনের নথিপত্র পর্যালোচনা করেন। এসময় বেশ কিছু অসঙ্গতিপূর্ণ রেকর্ড বইয়ের নমুনাপত্র সংগ্রহ করেন।

দালাল চক্রের সদস্যদের সাথে অফিসের কর্মকর্তা-কর্মচারীদের যোগসাসোজের প্রমাণ মেলে।ঝিনাইদহ দুদকের সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক খালিদ মাহমুদ বলেন, কমিশনের নির্দেশে সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে চুয়াডাঙ্গা বিআরটিএ অফিসে এ অভিযান চালানো হয়। মূলত ড্রাইভিং লাইসেন্স ও যানবাহনের ফিটনেস প্রদানে দালালের মাধ্যমে ঘুষ লেনদেন হয় বলে অভিযোগ ছিল।

অভিযানের আগে ছদ্মবেশে সেবাপ্রত্যাশীদের সাথে এই অবৈধ লেনদেনের বিষয়টি পরিলক্ষিত হয়। এছাড়া বহিরাগতরা সরকারি কার্যালয়ের চেয়ার-টেবিলে বসে নিয়মিত অফিস করেন বলেও প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া যায়। এসব তথ্য যাচাই বাছাই করে কমিশনে পাঠানো হবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️