গাংনিতে ১ কন্যা শিশুকে ভ্যানযোগে যাওয়ার সময় কুপ্রস্তাব ও শ্লীলতাহানী চেষ্টার অভিযোগ 

মেহেরপুরের গাংনীতে ৮ বছর বয়সী এক কন্যা শিশুকে তার স্কুল থেকে ভ্যানযোগে বাড়িতে নিয়ে যাওয়ার সময় কুপ্রস্তাব ও শ্লীলতাহানী চেষ্টার অভিযোগ উঠেছে ভ্যান চালকের খালেক মন্ডল (৪৫) এর ওপর।

গাংনিতে ১ কন্যা শিশুকে ভ্যানযোগে যাওয়ার সময় কুপ্রস্তাব ও শ্লীলতাহানী চেষ্টার অভিযোগ 

মোঃ আসাদুজ্জামান আসাদ চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:-মেহেরপুরের গাংনীতে ৮ বছর বয়সী এক কন্যা শিশুকে তার স্কুল থেকে ভ্যানযোগে বাড়িতে নিয়ে যাওয়ার সময় কুপ্রস্তাব ও শ্লীলতাহানী চেষ্টার অভিযোগ উঠেছে ভ্যান চালকের খালেক মন্ডল (৪৫) এর ওপর। এ ঘটনায় ওই কন্যা শিশুর পিতা বাদী হয়ে ভ্যান চালকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেন।

ঘটনাটি ঘটেছে উপজেলার ধানখোলা ইউনিয়নে। ভ্যান চালক খালেক মন্ডল গাংনী পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ড বাঁশবাড়িয়া গ্রামের মৃত চেতন মন্ডলের ছেলে।গাংনী থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত সোমবার (২১ জুলাই) দুপুরে দিকে গাংনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বাঁশবাড়িয়া গ্রামের মৃত চেতন মন্ডলের ছেলে ভ্যান চালক খালেক মন্ডল (৪৫) আট বছর বয়সী এক কন্যা শিশুকে স্কুল শেষে ভ্যানে করে গাংনী থেকে বাড়িতে নিয়ে যাওয়ার সময় পথের মধ্যে বাঁশবাড়িয়া তেলপাম্পের নিকটে নির্জন এলাকায় নিয়ে কুপ্রস্তাব ও শীলতাহানীর চেষ্টা করে। কন্যা শিশুটির চিৎকারে অভিযুক্ত খালেক মন্ডল সেখান থেকে মেয়েটিকে নিয়ে বাড়িতে পৌঁছে দিয়ে শটকে পড়ে। শিশুটি তার পরিবারকে বিষয়টি জানায়। শিশুটি অভিযুক্ত ভ্যান চালককে সনাক্ত করার চেষ্টা করে। কিন্তু ভ্যানচালক কয়েকদিন ওই স্কুল এলাকায় আসে নাই। আজ রোববার (২৭ জুলাই) সকালে স্কুলের সামনে ওই ভ্যানচালককে শনাক্ত করলে পরিবারের লোকজনও স্থানীয়রা ভ্যানচালককে গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করে। রোববার (২৭ জুলাই) ওই কন্যা শিশুর পিতা বাদী হয়ে গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং- ৩০, তারিখ ২৭/০৭/২০২৫।এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, কন্যা শিশুকে কুপ্রস্তাব ও শ্লীলতাহানীর চেষ্টা বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় গাংনী থানায় একটি মামলা দায়ের হয়েছে। ওই মামলায় খালেক মন্ডলকে গ্রেফতার করা হয়েছে । রোববার (২৭ জুলাই) দুপুরে গ্রেপ্তারকৃত খালেক মন্ডলকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️