‎হবিগঞ্জে বিশ্ব এইডস দিবস ও র‍্যালী পালিত 

‎হবিগঞ্জে সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে।

‎হবিগঞ্জে বিশ্ব এইডস দিবস ও র‍্যালী পালিত 

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি: ‎হবিগঞ্জে সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর)দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০টায় কার্যালয়ের সামনে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আমিনুল হক সরকার, ডেপুটি সিভিল সার্জন ডা. মোঃ মুখলিছুর রহমান, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

‎প্রতি বছর এক ডিসেম্বর বিশ্বজুড়ে এইডস দিবস পালিত হয়। ২০২৫ সালের দিবসের মূল বার্তা ছিল “চ্যালেঞ্জ পেরিয়ে, নতুনভাবে এইডস প্রতিরোধ গড়ে তোলা”। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, ২০২৪ সালের শেষ পর্যন্ত প্রায় ৪ কোটি ৮ লাখ মানুষ এইচআইভি নিয়ে বেঁচে ছিলেন। নতুন সংক্রমণ হয়েছিল ১৩ লাখ এবং এইডস-সংক্রান্ত মৃত্যু প্রায় ৬ লাখ ৩০ হাজার।

‎আন্তর্জাতিক সংস্থাগুলো সতর্ক করেছেন, অর্থনৈতিক সংকট ও স্বাস্থ্য ব্যবস্থার চাপ অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে পারে। তবে নতুন ইনজেকশনভিত্তিক অ্যান্টিরেট্রোভাইরাল ওষুধ অনেকের জন্য চিকিৎসা সহজ ও টেকসই করেছে।

‎বিশ্ব এইডস দিবস শুধু চিকিৎসার নয়; এটি মানবিক অধিকার, ন্যায় ও সমতার প্রতীক। বাংলাদেশেও সরকারি ও বেসরকারি উদ্যোগে দিবসটি উদযাপিত হয়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️