চাঁপাইনবাবগঞ্জে অ্যাপভিত্তিক তেল বিক্রির প্রথম দিনেই নিয়ম ভঙ্গের দায়ে দুই চালকের শাস্তি

চাঁপাইনবাবগঞ্জে অ্যাপভিত্তিক তেল বিক্রির প্রথম দিনেই নিয়ম ভঙ্গের দায়ে দুই চালকের শাস্তি

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলে জ্বালানি তেল সরবরাহে স্বচ্ছতা নিশ্চিত করতে অ্যাপের মাধ্যমে নতুন কার্যক্রম শুরু হয়েছে।

আজ বুধবার (৮ এপ্রিল) থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলার দুটি উপজেলা শিবগঞ্জ ও গোমস্তাপুর উপজেলায় একযোগে এ কার্যক্রম চালু করা হয়। তবে চালুর প্রথম দিনেই নিয়ম ভঙ্গের ঘটনায় দুইজন মোটরসাইকেল চালক শাস্তির মুখে পড়েছেন।

প্রশাসন সূত্রে জানা যায়,নতুন এই ব্যবস্থায় তেল নিতে হলে মোটরসাইকেল চালকদের ডিজিটাল নম্বরপ্লেট,বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। অ্যাপের মাধ্যমে এসব তথ্য যাচাই করে তেল সরবরাহ করা হচ্ছে এবং প্রতিটি লেনদেনের তথ্য কেন্দ্রীয় ডাটাবেজে সংরক্ষণ করা হচ্ছে।

নতুন নির্দেশনা অনুযায়ী,মোটরসাইকেল চালকরা একবারে সর্বোচ্চ ৫০০ টাকার তেল নিতে পারবে। এছাড়া একবার তেল নেওয়ার পর পরবর্তী ৫ দিনের মধ্যে অন্য কোনো পাম্প থেকে তেল নেওয়া যাবে না। নিয়ম অমান্য করলে সংশ্লিষ্ট মোটরসাইকেল অ্যাপে ব্লক করার পাশাপাশি আইনগত ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

মাঠপর্যায়ে দেখা গেছে,নিবন্ধিত অ্যাপ ব্যবহারকারীরা তুলনামূলক দ্রুত সেবা পাচ্ছেন।

এ দিকে শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকায় দ্বিতীয়বার তেল নিতে গিয়ে দুইজন মোটরসাইকেল চালক ধরা পড়েন। এর মধ্যে একজনকে ২০০ টাকা জরিমানা ও ২০ দিনের জন্য অ্যাপ থেকে ব্লক করা হয়েছে। অপরজনকেও ২০ দিনের জন্য অ্যাপ ব্লক করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌফিক আজিজ।তিনি জানান,ডিজিটাল পদ্ধতির মাধ্যমে জ্বালানি তেল বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে। পাশাপাশি অনিয়ম ও কালোবাজারি রোধে এটি কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️