চাঁপাইনবাবগঞ্জে ট্রাক চাপায় শিক্ষার্থী নিহত

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক চাপায় শিক্ষার্থী নিহত

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হরিপুরে ট্রাক চাপায় আবির রহমান (১৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার বন্ধু আবু তালহা। সোমবার (২০ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে স্থানীয়রা প্রায় দুই ঘণ্টা চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাখেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)মো. একরামুল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আবির রহমান রাজশাহীর কাটাখালি পৌর এলাকার শ্যামপুর গ্রামের মো. সুজনের ছেলে। বর্তমানে তার পরিবার চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শাহীবাগ এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।

পুলিশ সূত্রে জানা যায়,আবির তার বন্ধু আবু তালহাকে নিয়ে হরিপুর বাজারে গিয়েছিলেন। সেখান থেকে বাইসাইকেলে ফেরার পথে হরিপুর-চুরকি মার্কেটের সামনে একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আবিরের মৃত্যু হয়।

পরে স্থানীয়রা আহত আবু তালহাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার পর উত্তেজিত জনতা চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়ক অবরোধ করলে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রায় দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক করে।

এদিকে দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি নিয়ে চালক দ্রুত পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজ দেখে ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️