চাঁপাইনবাবগঞ্জে পাওনা টাকা চাইতে গেলে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

চাঁপাইনবাবগঞ্জ সদরে পাওনা টাকা চাইতে গেলে বাদল আলী (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে

চাঁপাইনবাবগঞ্জে পাওনা টাকা চাইতে গেলে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

চাঁপাইনবাবগঞ্জ সদরে পাওনা টাকা চাইতে গেলে বাদল আলী (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের যাদুপুরে ওই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়। 

বাদল আলী এলাকার মো. মঞ্জুর আলীর ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত মো. মঈনুদ্দিন পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহতের পরিবারের সদস্যরা জানান, বাদল আলী পেশায় রাজমিস্ত্রি ছিলেন। তিনি মঈনুদ্দিনের কাছে ২ হাজার ৫০০ টাকা পেতেন। সেই টাকা আনতে গেলে মঈনুদ্দিনের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে লাঠি দিয়ে পিটুনি দেওয়া হলে বাদল আলী গুরতর জখম হন। পরে তিনি বাড়ি ফেরার পথে মারা যান। 

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি এসএম জাকারিয়া বলেন, বাদল আলীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি। 

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️