বুড়িচংয়ে ২০০৩ থেকে ২০১৪ সালের পুরাতন দলিল ধ্বংসে গণবিজ্ঞপ্তি জারি

কুমিল্লার বুড়িচং উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয় ২০০৩ থেকে ২০১৪ সালের পুরাতন রেকর্ডপত্র বিনষ্ট করার বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে।

বুড়িচংয়ে ২০০৩ থেকে ২০১৪ সালের পুরাতন দলিল ধ্বংসে গণবিজ্ঞপ্তি জারি

মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি:কুমিল্লার বুড়িচং উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয় ২০০৩ থেকে ২০১৪ সালের পুরাতন রেকর্ডপত্র বিনষ্ট করার বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উক্ত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্নকৃত ০১ থেকে ৮০০ নম্বর পর্যন্ত দলিলসমূহ ফেরত প্রদানের জন্য অপেক্ষমান রয়েছে। মহাপরিদর্শক (নিবন্ধন), বাংলাদেশ, ঢাকা এবং জেলা রেজিস্ট্রার, কুমিল্লা কর্তৃক জারিকৃত নির্দেশনার আলোকে এই দলিলগুলো ধ্বংসের প্রক্রিয়া শুরু হচ্ছে।

স্মারক অনুযায়ী আগামী ৩০ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দের মধ্যে সংশ্লিষ্ট পক্ষগণকে যথাযথ নিয়মে দলিলসমূহ ফেরত গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ফেরত গ্রহণ না করা হলে বিধি মোতাবেক দাবিবিহীন সকল মূল দলিল (উইল ও অছিয়ত ব্যতীত) ধ্বংস করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময় অতিক্রান্ত হওয়ার পর কোনো দাবি গ্রহণযোগ্য হবে না। বিষয়টিকে অতীব জরুরি ও জনগুরুত্বসম্পন্ন হিসেবে উল্লেখ করেছেন বুড়িচং উপজেলা সাব-রেজিস্ট্রার এ কে এম মীর হাসান।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️