সরকারি ভিপি সম্পত্তি দখলের অভিযোগে নওগাঁয় সংবাদ সম্মেলন

নওগাঁয় ইজারাকৃত সরকারি ভিপি সম্পত্তি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।

সরকারি ভিপি সম্পত্তি দখলের অভিযোগে নওগাঁয় সংবাদ সম্মেলন

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার : নওগাঁয় ইজারাকৃত সরকারি ভিপি সম্পত্তি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।সোমবার সকাল সাড়ে ১১টায় মুক্তির মোড় সেমিনার কক্ষে সংবাদ সম্মেলন করেন মৃত ইয়াকুব আলী কবিরাজের ছেলে আলহাজ্ব ইউসুফ আলী কবিরাজ।    

এসময় তিনি লিখিত বক্তব্য বলেন, নওগাঁ সদর উপজেলা কাজী মোড় চকএনায়েত মৌজার সাবেক খতিয়ান ৫৭/৮০ নম্বর ভিপি কেস ভূক্ত সম্পত্তির ২০ শতাংশ এর কাতে ৫ শতাংশ ভূমি ইজারা গ্রহিতা। প্রায় ৪৬ বছর যাবৎ নিয়মিত ভাবে ১৯৮১ সাল থেকে সরকারি রাজস্ব পরিশোধ করে শান্তিপূর্ণভাবে তা ভোগদখলে আছেন ইজারা কৃত মালিক। সম্প্রতি অবৈধভাবে শহরের কাজীর মোড় এলাকার আব্দুল কাদেরের ছেলে মোঃ লালন, করনেশনপাড়ার দহির উদ্দিনের ছেলে মোঃ লিটন, মোঃ বাবু,হাবিব,রুবেল,রাহেন,মানিকসহ কতিপয় সঙ্গবদ্ধ ভূমিদস্যু, সন্ত্রাসী বাহীনি আমার ইজারাকৃত সম্পত্তি থেকে আমাকে উচ্ছেদ করতে এবং উক্ত সরকারি সম্পত্তি বিভিন্ন কায়দায় দখলের চেষ্টা করে আসছে। তারা বিগত ফ্যাসিস্ট আওয়ামীলীগ নেতাদের সহযোগিতা নিয়ে দীর্ঘদিন ধরে আমার ইজারাকৃত সরকারি সম্পত্তি অবৈধভাবে দখলের চেষ্টা করে আসছে। বর্তমান পূণরায় কয়েকজন বিএনপি নেতার সাথে জোগসাজস করে সেই চেষ্টা করে যাচ্ছে। বিগত দিনে ওইসব ভূমিদস্যুদের হাত থেকে আমার ইজারাকৃত সরকারি সম্পত্তি দখল এবং সেখানে অবৈধ স্থাপনা নির্মান বন্ধ সহ আমার বাড়ির সম্মুখে আইন শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থে নওগাঁ সিনিয়র সহকারী জজ আদালতে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মামলা দায়ের করি। সে মামলায় বিজ্ঞ আদালত সম্পূর্ণ পর্যালোচনান্তে চিরস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ দেন। আমার ইজারাকৃত সম্পত্তি আমার চলাচলের একমাত্র রাস্তা যা বন্ধ হয়ে গেলে আমি ও আমার পরিবার সম্পূণরুূপে অবরুদ্ধ হয়ে পড়বো। এছাড়াও উপরোক্ত বিষয়ের আলোকে তৎকালীন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একটি আদেশ জারি করেন, যাতে তিনি স্পষ্ট উল্লেখ করেন, উক্ত সম্পত্তিটি অন্যত্র ইজারা প্রদান করলে বর্তমান লীজ গ্রহীতার বাড়ির সৌন্দয্য এবং চলাচল দুষ্কর হয়ে পড়বে। সেই সাথে তিনি উক্ত সম্পত্তি অন্যত্র ইজারা প্রদান না করে আমার নামে ইজারা প্রদানের আদেশ দেন। বর্তমানে উক্ত সম্পত্তিতে আমি দখলে থাকলেও উপরোক্ত কুচক্রী মহল বিভিন্ন ভাবে আমাকে ভয়ভীতি প্রদর্শন ও হয়রানি করে আসছে। এমতাবস্থায় আমি এবং আমার পরিবার নানা আতঙ্ক ও শঙ্কায় দিন কাটাচ্ছি।

সংবাদ সম্মেলনে আলহাজ্ব ইউসুফ আলী কবিরাজসহ তার ছেলে ইয়াছির আরাফাত নাহিদ উপস্থিত ছিলেন।

অভিযুক্ত লালন বলেন, কারও সম্পত্তি দখল করিনি আমি আমার পৈতিক সম্পত্তির উপর দোকান নির্মান করেছি। আর ঐ জায়গা যেহেতু সরকারি সম্পত্তি সেজন্য জনসাধারনের জন্য উন্মুক্ত রাখতে সকলে মিলে জেলা প্রশাসক বরাবর আবেদন করেছি।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহেল রানার কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমার জানা নেই। তবে লিখিত অভিয়োগ পেলে আইন গত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️