নিয়ামতপুরে টুকিয়াপাড়া ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

নওগাঁর নিয়ামতপুর উপজেলার পাঁড়ইল ইউনিয়নের গন্ধশাইল টুকিয়াপাড়া ক্লাবের উদ্যোগে তিনদিন ব্যাপী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নিয়ামতপুরে টুকিয়াপাড়া ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

তৈয়বুর বহমান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুর উপজেলার পাঁড়ইল ইউনিয়নের গন্ধশাইল টুকিয়াপাড়া ক্লাবের উদ্যোগে তিনদিন ব্যাপী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (১১ জানুয়ারি) বিকেলে টুকিয়াপাড়া স্হানীয় মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমানের সহধর্মিণী ফরিদা বেগম। খেলায় সভাপতিত্ব করেন পাঁড়ইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান। 

এ সময় আরও উপস্থিত ছিলেন পাঁড়ইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সহসভাপতি আরিফ কাউসার, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ দেওয়ান, আনোয়ার হোসেন, সাবেক ফুটবলার মাইনুল ইসলাম প্রমূখ। 

ফাইনাল  খেলায় টিকরামপুর একাদশ পেনাল্টি শুট আউটে ৪-২ গোলে জুনিয়র একাদশকে পরাজিত করে।পরে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️