সাপাহারে শান্তি পদযাত্রা অনুষ্ঠিত

সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি, এখনই পদক্ষেপ গ্রহণ করি, শান্তিময় বিশ্ব গড়ি' প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে আন্তর্জাতিক শান্তি দিবস উদ্যাপনে শান্তি পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

সাপাহারে শান্তি পদযাত্রা অনুষ্ঠিত

রবিউল আলম সাপাহার নওগাঁ প্রতিনিধি: 'সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি, এখনই পদক্ষেপ গ্রহণ করি, শান্তিময় বিশ্ব গড়ি' প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে আন্তর্জাতিক শান্তি দিবস উদ্যাপনে শান্তি পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বেলা ১১ টায় দি-হাঙ্গার প্রজেক্টের পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ও ইয়ুথ পিস অ্যাম্বাসিডর গ্রুপ (ওয়াইপিএজি)'র আয়োজনে উপজেলা পরিষদ চত্বর হতে একটি শান্তি পদযাত্রা বের করা হয়। পদযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাত, পিএফজির অ্যাম্বাসিডর ইব্রাহিম হোসেন, মোরশেদা পারভিন, পিএফজির সমন্বয়ক সাংবাদিক তছলিম উদ্দীন, সাংবাদিক বাবুল আকতার অংশ গ্রহণ করেন।

এসময় দি-হাঙ্গার প্রজেক্ট ইউনিয়ন সমন্বয়কারী পূর্নিমা,আজাদ হোসেন, উপজেলা ছাত্র দলের আহবায়ক সোহেল রানা, সদস্য সচিব হাসান আলী, সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ওয়ালিউল ইসলাম নাইম, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উক্ত শান্তি পদযাত্রায় অংশগ্রহন করেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️