চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রাক মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আবুল কালাম আজাদ (২৮) নামে এক মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রাক মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আবুল কালাম আজাদ (২৮) নামে এক মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে নাচোল থানাধীন ফতেপুর গ্রামস্থ চাঁপাইনবাবগঞ্জ টু রহনপুরগামী সড়কে এ ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম আজাদ (২৮)নাচোল উপজেলার নয়াদিয়াড়ী এলাকার সাদেক আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম 

প্রত্যক্ষদর্শীরা জানান,নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে চাঁপাইনবাবগঞ্জে যাওয়ার পথে নাচোল থানাধীন ফতেপুর গ্রাম জালাল উদ্দিনের বাড়ীর সামনে চাঁপাইনবাবগঞ্জ টু রহনপুরগামী সড়কে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আবুল কালাম আজাদের দুই পা,হাত ও মাথায়সহ শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি)মনিরুল ইসলাম বলেন,দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে ও ট্রাকটি জব্দ করা হয়।এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️