চাঁপাইনবাবগঞ্জের তিনটি উপজেলায় হামের টিকাদান শুরু

চাঁপাইনবাবগঞ্জের তিনটি উপজেলায় হামের টিকাদান শুরু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃচাঁপাইনবাবগঞ্জ জেলায় হামের সংক্রমণ পরিস্থিতি আশঙ্কাজনক রূপ নেওয়ায় বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে তিনটি উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।

জেলার পাঁচটি উপজেলার মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ ও ভোলাহাটকে এই বিশেষ কর্মসূচির আওতায় আনা হয়েছে এমনটি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রবিবার (৫ এপ্রিল) সকালে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।

উদ্বোধনকালে জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট মো. পলাশ জানান, সংক্রমণের উচ্চ হার বিবেচনা করে চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সব শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 

সিভিল সার্জন ডা. একেএম শাহাব উদ্দীন বলেন, “এই তিন উপজেলার ১ লাখ ৬৭ হাজার ২৮৭ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ শুরু হয়েছে। জরুরি এই কর্মসূচি সফল করতে গত বৃহস্পতিবার থেকেই মাঠ পর্যায়ের সব স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করে তাদের কর্মস্থলে নিয়োজিত করা হয়েছে।

টিকাদান কর্মসূচি উদ্বোধনের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস,স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ এবং ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ মশিউর রহমান।

জেলা হাসপাতাল সূত্রে প্রাপ্ত রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২৮ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসা নিচ্ছে ৬০ জন। তাদের মধ্যে ছেলে শিশুর সংখ্যাই সবচেয়ে বেশি। চলতি বছর হাম রোগের উপসর্গ নিয়ে হাসপাতালটিতে চিকিৎসা নিয়েছেন ৩৯২ জন। এই রোগের উপসর্গ নিয়ে অন্তত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️